শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২৪ জুলাই ২০২৫ ১৮ : ৩১Snigdha Dey
২৪ জুলাই, ১৯৮০। প্রয়াত হয়েছিলেন উত্তমকুমার। এরপর কেটে গিয়েছে ৪৫ বছর। আজও বাঙালি ছবিপ্রেমী দর্শকের হৃদয়ে স্বমহিমায় জ্বলজ্বল করেন উত্তম। আর তাই তো বাংলা সিনেমার কথা যেখান থেকে শুরু সেই শুরুতেও উত্তম, শেষেও উত্তম। ২০১২ সাল থেকে প্রতিবছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আয়োজিত হয় ‘মহানায়ক সম্মান’।
এবছর মহানায়ক শ্রেষ্ঠ সম্মান পেলেন বাংলা সিনেমার অন্যতম পরিচালক গৌতম ঘোষ। মহানায়ক সম্মান পেলেন সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী, অভিনেত্রী গার্গী রায়চৌধুরী। তবে শুধুই অভিনেতা বা সঙ্গীতশিল্পী নয়, মহানায়ক সম্মান পেলেন রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডু এবং শিল্প নির্দেশক আনন্দ আঢ্য। এদিন পুরস্কার প্রদান মঞ্চে উপস্থিত ছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, ববি হাকিম, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, সৌমিতৃষা কুণ্ডুর মতো ব্যক্তিত্বরা।

শ্রেষ্ঠ পরিচালক হিসেবে এই সম্মান উঠল গৌতম ঘোষের হাতে। সেরা অভিনেত্রীর সম্মান পেলেন গার্গী রায়চৌধুরী, সেরা গায়িকা হিসেবে এই পুরস্কার পেলেন ইমন চক্রবর্তী। সেরা গায়ক হিসেবে রূপঙ্কর বাগচীর কাছে গেল এই সম্মান। শ্রেষ্ঠ রূপটান শিল্পীর সম্মান পেলেন সোমনাথ কুণ্ডু। সেরা প্রোডাকশন ডিজাইনের জন্য এই পুরস্কার উঠল আনন্দ আঢ্যের হাতে।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তম স্মরণেও সেই একই কথা যেন উঠে এল। এদিন আক্ষেপ করে মুখ্যমন্ত্রী বলেন, "আমার জীবনের আপসোস সুচিত্রা সেনের মৃত্যুর কয়েকদিন আগেও দেখা হয়েছে ওঁর সঙ্গে। সুপ্রিয়াদির সঙ্গেও আমার দীর্ঘদিনের যোগাযোগ ছিল। উত্তম কুমারের সঙ্গে যাঁরা কাজ করেছেন তাঁদের সকলের সঙ্গে দেখা হয়েছে আমার। কিন্তু উত্তম কুমারের সঙ্গেই দেখা হল না। ছোটবেলায় মায়ের সঙ্গে হাত ধরে ভবানীপুরের বহু সিনেমা হলে মহানায়কের ছবি দেখেছি। আমি হয়তো ঘুমিয়ে পড়তাম। কিন্তু ওঁর ছবির গানগুলো মনে রয়ে যেত। কী শ্রুতিমধুর।"
প্রসঙ্গত, কলকাতার লেনিন সরণিতে দাঁড়িয়ে থাকা লাল-সবুজ রঙে মোড়া সেই প্রাচীন দালান— ‘শিল্পী সংসদ’, ১৯৬৮ সালে মহানায়ক উত্তমকুমার নিজের হাতে প্রতিষ্ঠা করেছিলেন টলিউডের অসহায় কলাকুশলীদের পাশে দাঁড়ানোর জন্য। আজ, তাঁর ৪৫তম মৃত্যুবার্ষিকীতে, সেই স্মৃতিবহ ভবন ধ্বংসের মুখে! ভবনের গায়ে কলকাতা পুরসভার কড়া সতর্কীকরণ— “বিপজ্জনক বাড়ি”।
তবু এই ভাঙাচোরা গড়নের ভিতর লুকিয়ে আছে ইতিহাস, শিল্প, সংগ্রাম আর এক মন ভাল করা এক সুগন্ধি স্মৃতি। শুধু স্মৃতিমেদুরতা নয়, এই ভবন এক সময় 'টলিউডের থিঙ্ক ট্যাঙ্ক' হিসেবেও কাজ করেছে। ‘অভিনেত্রী সংঘ’ থেকে বেরিয়ে এসে উত্তমকুমার যখন শিল্পী সংসদ গড়েন, তখন তাঁর লক্ষ্য ছিল শিল্পীদের সংগঠিত সাহায্যের বন্দোবস্ত। এই ভবনে বসেই তৈরি হয়েছিল মঞ্চনাটক ‘আলিবাবা’র পরিকল্পনা— যেটি ছিল উত্তমকুমারের মঞ্চ অভিষেক, পুরোপুরি ফান্ড রেইজিং-এর উদ্দেশ্যে।

'স্টারডম নয়, সংগ্রামী শিল্পীর মন’— এই ভবন তাই শুধুই ইঁট-কাঠের গাঁথনি নয়, বরং এক সামাজিক দায়বদ্ধতার স্মারক।
উত্তমকুমার নিজে বারবার এই ভবনের মাধ্যমে প্রমাণ করেছিলেন, একজন তারকা তাঁর খ্যাতিকে কীভাবে সহকর্মীদের কল্যাণে কাজে লাগাতে পারেন।
আজ সেই ভবন ধ্বংসের মুখে। অথচ এটিই তো হতে পারত বাংলা সিনেমার একটা জীবন্ত সংগ্রহশালা। এবার তাই দাবি উঠেছে—শিল্পী সংসদ ভবনকে অবিলম্বে হেরিটেজ ঘোষণা করা হোক! নন্দনে ১০ দিনের উত্তম রেট্রোস্পেকটিভ আয়োজন করুক সরকার। স্মৃতির সঙ্গে সম্মান জড়িত। আর উত্তমকুমার? তিনি তো বাংলা চলচ্চিত্রের গর্ব, উত্তরাধিকার!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি