বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'তুমিই সেই ব্যক্তি..,'সোহেল নয়! তিয়াসার জীবনে সুখের আসল কারণ কে? খুল্লামখুল্লা জানালেন নায়িকা

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Arpita Das | Editor: শ্যামশ্রী সাহা ১৪ জুলাই ২০২৫ ১৫ : ০৮Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: চুটিয়ে প্রেম করছেন সোহেল দত্ত ও তিয়াসা লেপচা। এখন আর কোনও লুকোচুরি নয়। নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে এনেছেন তাঁরা নিজেরাই। তবে সোহেল থাকলেও তিয়াসার জীবনে শান্তির আসল কারণ অন্য কেউ, তিয়াসার মা-বাবাও নন। তাহলে কে সেই বিশেষ ব্যক্তি? সমাজমাধ্যমে তার সঙ্গে ছবি পোস্ট করে সেই কথা প্রকাশ্যে আনলেন তিয়াসা। 

 

 

জি বাংলার 'কৃষ্ণকলি' ধারাবাহিকের মাধ্যমে প্রথম পর্দার সামনে আসেন অভিনেত্রী তিয়াসা লেপচা। প্রথম ধারাবাহিকেই দর্শকের মনে জায়গা করে নেন অভিনেত্রী। সেই সময় অবশ্য স্বামী সুবান রায়কে নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন তিয়াসা। স্বামী সুবান রায়ের জন্যই টলিউডের কাজ শুরু, সেই কথা একাধিকবার স্বীকার করেছিলেন তিয়াসা। তবে ব্যক্তিগত কারণে সে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন দু'জনেই। তারপর থেকে নিজের জীবনটা একাই গুছিয়ে নিয়েছিলেন তিয়াসা লেপচা। 

আরও পড়ুন: কী কারণে দূরত্ব তৈরি হয়েছিল? সত্যিই আলাদা হচ্ছে 'চিঙ্কি-মিঙ্কি'র পথ! কী জানালেন যমজ দুই বোন?


যদিও বিচ্ছেদের পর বিরতি নিয়েছিলেন অভিনয় জগৎ থেকে, কিন্তু কাজ থামাননি তিনি। নিজে একা লড়ে টলিউডে পাকাপাকি জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। তবে অতীতকে পিছনে রেখে জীবনে নতুন অধ্যায় শুরু করার কথা ভাবছেন তিয়াসা। সোহেলের সঙ্গে চুটিয়ে প্রেমের পাশাপাশি সোহেলের পরিবার বিশেষ করে হবু শাশুড়ির সঙ্গে বেশ সুন্দর সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে। 

 

তবে সোহেল ছাড়াও তিয়াসার জীবনে আছে এমন বিশেষ এক ব্যক্তি যে আসলে তার ভাল থাকার এবং শান্তির আসল কারণ। 'কৃষ্ণকলি' ধারাবাহিক চলাকালীন সে আসে তিয়াসার জীবনে। ভাবছেন সোহেল থাকতেও কে সেই বিশেষ ব্যক্তি? সে হল তিয়াসার পোষ্য সারমেয়, তোজো। যাকে নিয়ে তিয়াশার অনেকটা সময় কেটে যায়। তিয়াসার জীবনে খারাপ সময় আসে তোজো। 

তাঁর জীবন অনেকটাই বদলে দেয় এই পোষ্য। তাই এদিন সমাজমাধ্যমে তোজোর পাশে শুয়ে একটি ছবি পোস্ট করে তিয়াসা লিখেছেন, 'তুমিই সেই ব্যক্তি যে আমার জীবনের শান্তির কারণ, আমি তোমায় খুব ভালবাসি আমার পুকু।' 

 

প্রসঙ্গত, কিছুদিন আগেই শেষ হয়েছে স্টার জলসার 'রোশনাই'। এই ধারাবাহিকে অভিনেত্রী অনুষ্কার জায়গায় 'রোশনাই' চরিত্রে পরবর্তীতে দেখা যায় তিয়াসাকে। 'কৃষ্ণকলি' ধারাবাহিকের মাধ্যমে কাজ শুরু করার পর একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্র এই অভিনয় করেছেন তিয়াসা। তবে এই মুহূর্তে নিজের প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। তার মধ্যে প্রথমেই রয়েছে তোজো। কিছুদিন আগে সোহেলের পাড়াতে খুঁটি পুজো অনুষ্ঠানে সোহেলের পরিবারের সঙ্গে দেখা যায় তিয়াসাকেও। এই ক'দিনেই সোহেলের পরিবারের একজন সদস্য হয়ে উঠেছেন তিয়াসা। প্রথম দিকে তাঁদের প্রেমের কথা স্বীকার করতে না চাইলেও এখন আর তা লুকিয়ে রাখেন না দু'জনের কেউই। মাঝে অবশ্য তাঁদের বিচ্ছেদের কথা শোনা যায়। তবে সম্পর্ক থাকলে মান অভিমান তো থাকবেই, এই সব দূরত্ব মিটিয়ে এখন আগের থেকে আরও  কাছাকাছি সোহেল-তিয়াসা।

 


অন্যদিকে, সোহেলকে দর্শক এই মুহূর্তে দেখছেন জি বাংলার ধারাবাহিক 'মিত্তির বাড়ি'তে। এই মেগায় ধূসর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতাকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া