বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'বিয়ের মাত্র সাত দিনের মাথায়...!' একদম কম বয়সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন শিবাঙ্গী, অতীত নিয়ে কোন গোপন সত্যি ফাঁস করলেন ‘আঙুরি ভাবি’?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১১ জুলাই ২০২৫ ১৮ : ১৮Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: জনপ্রিয় টিভি শো 'ভাবিজি ঘর পর হ্যায়'-এ শিল্পা শিন্ডে সেই শো ছেড়ে দেওয়ার পর, শুভাঙ্গী আত্রে সেই চরিত্রে অভিনয় শুরু করেন। সম্প্রতি প্রাক্তন প্রয়াত স্বামী পীযূষ পুরির সাথে তাঁর বিচ্ছেদ এবং কীভাবে তাঁর মদের প্রতি আসক্তি তাঁদের পারিবারিক জীবনে প্রভাব ফেলেছিল সে সম্পর্কে কথা বলেছেন। 

 

তিনি জানান, "এই সিদ্ধান্ত বেদনাদায়ক ছিল। আমি এই সম্পর্কের মধ্যে সম্পূর্ণ ডুবে গিয়েছিলাম। সময়ের সঙ্গে সঙ্গে, পীযূষ এবং আমার মধ্যে মতপার্থক্য তৈরি হয় যার সমাধান সূত্র পাওয়া যায়নি ৷"


চলতি বছর এপ্রিলে পীযূষ মারা যান। শুভাঙ্গীর সঙ্গে তাঁর সংসারজীবন মোটেই সুখের ছিল না‌। আর্থিক অনটনের মধ্যে দিয়েও যেতে হয়েছিল তাঁদের। এই বিষয়ে এক সাক্ষাৎকারে শুভাঙ্গী বলেন, "বিয়ের মাত্র সাত দিনের মাথায় আমি কাজ শুরু করি‌। কারণ, অভাবের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তাই বাধ্য হই সংসারের হাল ধরতে।"

 

আরও পড়ুন: 'মস্তি ৪'-এ একফ্রেমে রিতেশ-জেনেলিয়া? এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পাড়ি রাঘব জুয়ালের!


অভিনেত্রী জানান, তিনি খুব অল্প বয়সে মা হয়েছেন। এই বিষয়ে কথা বলতে গিয়ে শুভাঙ্গী বলেন, "আমরা ভালবেসে বিয়ে করেছিলাম। খুব তাড়াতাড়ি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। আমার সৌভাগ্য কন্যা সন্তানের মা হতে পারাটা। কিন্তু প্রথমদিকে, মেয়েকে নিয়ে কাজ করতে খুব অসুবিধায় পড়েছিলাম‌‌। কী করব, কোন দিকে যাব, কিছুই বুঝতে পারছিলাম না। তবে ধীরে ধীরে সবটাই অভ্যাস হয়ে যায়।"


অভিনেত্রী তাঁর কথাও এও উল্লেখ করেন যে পীযূষ কলেজে পড়ার সময় থেকেই মদ্যপান শুরু করেছিলেন এবং তাদের বিয়ের ১৭ বছর ধরে সেই অভ্যাস আসক্তিতে পরিণত হয়। তার আসক্তি তাকে এবং তাদের মেয়েকে মারাত্মকভাবে প্রভাবিত করতে শুরু করার পরে তিনি ২০২০ সালে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন।

 

সিদ্ধার্থ কান্নানের সঙ্গে কথোপকথনে শুভাঙ্গী স্বীকার করেছেন যে স্কুলজীবন থেকেই পীযূষকে চিনলেও তিনি তার আসক্তির তীব্রতা সম্পর্কে অবগত ছিলেন না। তিনি বলেন, "বিয়ের পর পীযূষের মদ্যপানের নেশার কথা জানতে পারি।" বিয়ের কয়েক বছর পরে, শুভাঙ্গী বুঝতে পারেন, যে আসক্তি আরও খারাপ হচ্ছে। তবে আশায় ছিলেন যে যেহেতু তিনি সঙ্গে আছেন তইা হয়তো তিনি এসব ছেড়ে দেবেন। তিনি বলেন, "বিয়েটা সফল করার চেষ্টা করেছিলাম। আমরা ১৭ বছর একসঙ্গে ছিলাম। আমি তখন কাজে ব্যস্ত ছিলাম। বুঝতে পারিনি যে পরিস্থিতি কখন খারাপ হতে শুরু করেছিল। আমার মেয়ে আশি আমাকে তার মদ্যপানের অভ্যাস সম্পর্কে বলত এবং মদ্যপানের পরে সে খিটখিটে হয়ে যেত সেগুলো বলত। চোখ খুলে দেওয়ার মুহূর্তটি ছিল কোভিডের সময় যখন আমি বাড়িতে ছিলাম এবং আমি নিজে চোখে দেখেছি সেগুলো।" 

 

শুভাঙ্গী অভিনয় করছেন প্রায় ১৭ বছর ধরে। টেলিভিশনে প্রথমবার তাঁকে দেখা যায় একতা কাপুরের ধারাবাহিক ‘কসৌটি জিন্দেগি কে’-তে।একতা কাপুরের অপর এক ধারাবাহিক ‘কস্তুরী’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সেই চরিত্রের জন্য একাধিক পুরস্কার পেয়েছেন শুভাঙ্গী। কিন্তু দেশজোড়া খ্যাতি এনে দিয়েছে ‘আঙুরি ভাবি’ চরিত্রটিই। শুভাঙ্গী মধ্যপ্রদেশের ইন্দোরের মেয়ে। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও কম যান না অভিনেত্রী। ‘এমবিএ’ বা ‘মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’ ডিগ্রি রয়েছে তাঁর।কেন এত জনপ্রিয় তাঁর চরিত্রটি? সাম্প্রতিক সাক্ষাৎকারে শুভাঙ্গী জানিয়েছেন, টিভিতে গৃহবধূদের কান্না দেখতে দেখতে দর্শক ক্লান্ত, তাই হয়তো হাস্যরসে মন মজেছে তাঁদের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া