বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | আসছে 'বাহুবলী: দ্য এপিক!' ১০ বছর পর মহেশমতি সাম্রাজ্যের কোন ইতিহাস তুলে ধরবেন রাজামৌলি? 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১১ জুলাই ২০২৫ ১৪ : ০৩Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: ঠিক ১০ বছর আগে বড়পর্দায় মুক্তি পেয়েছিল এস এস রাজামৌলি পরিচালিত 'ম্যাগনাম ওপাস' ছবি 'বাহুবলী: দ্য বিগিনিং'। ভারতীয় চলচ্চিত্রকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিল এই ছবিটি। মহেশমতি সাম্রাজ্যের এক অনন্য ইতিহাস ছবির মাধ্যমে তুলে ধরেছিলেন নির্মাতারা। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল 'বাহুবলী- দ্য বিগিনিং' যার পরে ২০১৭ সালে মুক্তি পায় 'বাহুবলী ২'। সারা বিশ্বে ৯০০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই ছবিটি এবং বিশ্বজুড়ে মোট ১৮০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। আর এটিই ছিল প্রথম ভারতীয় ছবি যা ১০০০ কোটির ক্লাবে পৌঁছেছে। ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন প্রভাস, রাণা দগ্গুবতী, অনুষ্কা শেট্টি এবং তমন্না ভাটিয়া।  

 


এই ছবির দুটি ভাগই দর্শকের কাছে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে। ছবির দশ বছর পূর্তিতে বাহুবলী ফ্র্যাঞ্চাইজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন পরিচালক রাজামৌলি। ফের বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'বাহুবলী'। তবে এবার দুটি পর্ব একত্রে, নাম দেওয়া হয়েছে 'বাহুবলী- দ্য এপিক'। এই বিশেষ এডিশনটি আগামী ৩১ অক্টোবর ২০২৫ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 

আরও পড়ুন: কপিল শর্মার ক্যাফেতে ভয়ঙ্কর হামলা! চলল গুলিবর্ষণ, কেমন আছেন জনপ্রিয় কমেডিয়ান?


ইনস্টাগ্রাম স্টোরিতে এদিন এস এস রাজামৌলি এই ছবির ১০ বছর পূর্তির কথা স্মৃতিচারণ করেছেন, এদিন তিনি লেখেন, 'বাহুবলী: আমাদের অনন্য যাত্রার শুরু, অগণিত স্মৃতি, এ যেন এক অন্তহীন অনুপ্রেরণা। ১০ বছর পার হয়ে গেল। দুই পর্বের সম্মিলিত চলচ্চিত্র 'বাহুবলী- দ্য এপিক'-এর মাধ্যমে এই বিশেষ মাইলফলকটি এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। ৩১ অক্টোবর ২০২৫ তারিখে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে আসছে।'

 


এক্স হ্যান্ডলে তিনি লেখেন, 'কয়েকদিনের মধ্যেই বাহুবলী মুভি দ্য বিগিনিং-এর প্রেক্ষাগৃহে মুক্তির ১০ বছর পূর্ণ হবে। মুক্তির আগের এই সময় এবং মুক্তির কয়েক দিন পরের সময়গুলি সবথেকে বেশি উত্তজেনাপূর্ণ ছিল, এটি এমন এক উত্তেজনাপূর্ণ মুহূর্ত যা আমি এবং ছবিটির সঙ্গে জড়িত আমরা সকলেই অনুভব করেছিলাম।'

 


নতুনভাবে 'বাহুবলী' আসার খবরে উত্তেজিত দর্শক মহল। যদি এই ছবির প্রযোজক শোবু ইয়ারলাগাড্ডা ইনস্টাগ্রামে একটি ভাগ করে চলতি বছর এপ্রিলেই পুণরায় মুক্তির ঘোষণা করেছিলেন। সেই সময় ছবির পোস্টার ভাগ করে তিনি লিখেছিলেন, ‘আপনাদের সকলকে এই খবর জানাতে পেরে আমরা খুব আনন্দিত যে এই বছরের অক্টোবর মাসে বাহুবলী ছবিটি ভারতে এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে পুনঃপ্রকাশের পরিকল্পনা করেছি। এটি কেবল পুনঃপ্রকাশ হবে না, এটি আমাদের প্রিয় দর্শকের জন্য উদযাপনের একটি বছর হবে। আপনাদের নস্টালজিক করে তুলতে আমাদের এই পদক্ষেপ। সঙ্গে থাকবে কিছু চমক। সঙ্গে থাকুন।’

 

 

 

এর আগে, কথা ছিল চলতি বছর অক্টোবরে ছবির প্রথম ভাগ পুণরায় বড়পর্দায় মুক্তি পাবে। তবে এবার পরিকল্পনায় বদল এল, নতুন ছবি আসার খবরে আরও উত্তেজনার পারদ চড়ল দর্শকের। 

 

প্রসঙ্গত, ছবির প্রথম পর্বের থেকেও দ্বিতীয় পর্ব আরও বেশি ব্যবসা করেছিল বক্স অফিসে। ছবিটি শুধুমাত্র ভারতে আয় করেছিল ১৩০.৪২ কোটি টাকা, বিশ্বব্যাপী আয় করেছিল ১৭৮৮.০৬ কোটি টাকা। এবার দুইয়ের মিশেলে কেমন গল্প বলতে আসছে 'বাহুবলী', সেটাই জানার অপেক্ষায় দর্শক। সেই সঙ্গে নেটপাড়ায় ইতিমধ্যেই কথা উঠছে, ফের একবার বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত টিম 'বাহুবলী'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া