বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'মস্তি ৪'-এ একফ্রেমে রিতেশ-জেনেলিয়া? এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পাড়ি রাঘব জুয়ালের!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১১ জুলাই ২০২৫ ১২ : ২৪Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


একফ্রেমে রিতেশ-জেনেলিয়া?


হাসি-কান্না থেকে শিক্ষা, দর্শকদের নতুন এক সফরে নিয়ে গিয়েছিল 'তারে জমিন পর'। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। এরপর অপেক্ষা ছিল এর সিক্যুয়লের। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে 'সিতারে জমিন পর'৷ দর্শকের থেকে দারুণ প্রতিক্রিয়া পেয়েছে আরএস প্রসন্ন পরিচালিত এই ছবি। ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছে আমির খান এবং জেনেলিয়া দেশমুখকে। বহু বছর পর পর্দায় ফিরে দর্শককে চমকে দিয়েছেন জেনেলিয়া। এবার  জনপ্রিয় বলিউড ফ্র্যাঞ্চাইজি ‘মস্তি’র চতুর্থ কিস্তি ‘মস্তি ৪’-এর শুটিং শুরু হয়েছে। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। বৃহস্পতিবার বার্মিংহামের ভিক্টোরিয়া স্কোয়ারে এই সিনেমার গোটা ইউনিটকে শুটিং করতে দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন ছবির তিন তারকা—রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি। সেখানে সকলের নজর কাড়ে জেনেলিয়ার উপস্থিতি। প্রথমে ধারণা করা হয়েছিল, তিনি কেবল শুটিং দেখতে এসেছেন। কিন্তু পরে দেখা যায়, তিনি গানের রিহার্সাল করছেন এবং দৃশ্যেও অংশ নিচ্ছেন। ফলে নেটপাড়ায় গুঞ্জন, এই গানে জেনেলিয়ার একটি বিশেষ উপস্থিতি বা ক্যামিও রয়েছে।

আরও পড়ুন: অস্ত্রপ্রচারের পর অভিনয়ে ফিরছেন ক্যানসারে আক্রান্ত দীপিকা! কবে থেকে পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে? 


রণবীরের বিলাসবহুল উপহার  


বলিউড সেলিব্রিটিদের বিলাসবহুল গাড়ি থাকাটা সাধারণ ব্যাপার, কিন্তু ইলেকট্রিক গাড়ির তালিকায় এখনও মাত্র কয়েকটি নাম রয়েছে। এবার এই বিশেষ তালিকায় রণবীর সিংয়ের নামও যুক্ত হয়েছে। রণবীর সিং সম্প্রতি তাঁর ৪০ তম জন্মদিন উদযাপন করেছেন এবং এই উপলক্ষে তিনি নিজেকে একটি বিশেষ উপহার দিয়েছেন। রণবীরের নতুন ইলেকট্রিক গাড়ি স্টাইলিশের সঙ্গে পরিবেশের দিক থেকেও এটি একটি প্রশংসনীয় পদক্ষেপ বলে মনে করা হয়। রণবীর সিং সম্প্রতি তাঁর গাড়ি সংগ্রহে নতুন নাম যুক্ত করেছেন, তা হল হামার ইভি ৩এক্স। এটি একটি ইলেকট্রিক গাড়ি, যার দাম প্রায় ৪.৫ কোটি টাকা। বিশেষ বিষয় হল রণবীর এই ইলেকট্রিক হামার কেনার প্রথম বলিউড সেলিব্রিটি হয়েছেন। রণবীরের ইতিমধ্যেই রেঞ্জ রোভার, ল্যাম্বোরগিনি, মার্সিডিজ এবং জাগুয়ারের মতো বিলাসবহুল গাড়ি রয়েছে। এখন এই শক্তিশালী এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক হামার তাঁর সংগ্রহকে আরও বিশেষ করে তুলেছে। এদিকে, রণবীর সিং তাঁর পরবর্তী ছবি 'ধুরন্দর' নিয়ে খবরে রয়েছেন। সম্প্রতি ছবির টিজার প্রকাশিত হয়েছে, যা দর্শকদের মধ্যে যথেষ্ট উত্তেজনা তৈরি করেছে।


দক্ষিণে পাড়ি রাঘবের 


নাচের মঞ্চ থেকে সঞ্চালনায় জনপ্রিয়তা অর্জন করেছেন রাঘব জুয়াল।‌ এরপর বলিউডের ছবিতেও একের পর এক চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন। এবার রাঘব পাড়ি দিলেন দক্ষিণী ছবির জগতে। অভিনেতা নানির আগামী ছবি 'দ্য প্যারাডাইস'-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে। বৃহস্পতিবার রাঘবের জন্মদিনে এ খবর ছবির নির্মাতারা জানিয়েছেন। সেই থেকেই শুভেচ্ছায় ভরিয়েছেন নেটিজেনরা। প্রসঙ্গত, কিছুদিন আগেই শাহরুখের সঙ্গে 'কিং' ছবির অ্যাকশন দৃশ্য শুটিং করতে গিয়ে গুরুতর জখম রাঘব জুয়াল। পায়ে আঘাত পেয়েছেন তিনি। চোট এতটাই জোরালো যে, সঙ্গে সঙ্গে ব্যথায় কাবু হয়ে পড়েন অভিনেতা। সেটে সেই সময় চিকিৎসকের একটি দল উপস্থিত ছিলেন। তাঁরা সঙ্গে সঙ্গে অভিনেতার শুশ্রূষা শুরু করেন। তবে আঘাত পেয়েও শুটিং বন্ধ করেননি অভিনেতা। ব্যথা নিয়েই একাধিক শট দিয়েছেন। রাঘবের এই পেশাদারিত্বে চমৎকৃত সেটের সকলেই। প্রত্যেকে প্রশংসা করেছেন তাঁর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া