বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১০ জুলাই ২০২৫ ১৪ : ২৭Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
আদিত্যর নতুন প্রেম
অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে বিচ্ছেদের পর ফের প্রেমে পড়লেন আদিত্য রায় কাপুর? সম্প্রতি অভিনেতার সমাজমাধ্যমের পোস্ট এমনটাই ইঙ্গিত দিচ্ছে। ছুটি কাটাতে গিয়েছেন আদিত্য। ফুরফুরে মেজাজে বেশ কয়েকটি ছবি ভাগ করেন তিনি। সেখানেই সাদা নেলপলিশ পরে এক অচেনা নারীর হাত দেখা যায়। ব্যাস! এখান থেকেই জল্পনার শুরু। অনেকেই এই রহস্যময়ীকে মডেল জর্জিয়া ডিসিলভা বলেও মনে করছেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি আদিত্য।
রুহানের 'পাবলিসিটি'
ঈদের পরেই যকৃতের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন টেলি অভিনেত্রী দীপিকা কক্কর। গত মাসেই টানা ১৪ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছে তাঁর। আপাতত সুস্থতার পথে অভিনেত্রী। তবে মানতে হচ্ছে বেশ কিছু বিধিনিষেধও। দু'বছরের ছেলে রুহানকেও এখন কাছে পাচ্ছেন না অভিনেত্রী। এ কথা ভ্লগে জানিয়েছেন দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম। এদিকে, এইটুকু বয়সেই ইন্সটাগ্রামে অ্যাকাউন্ট খুলল ছোট্ট রুহান। ছেলেকে এই বয়সেই সমাজমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা নিজেরাই জানিয়েছেন দীপিকা-শোয়েব।
বিপাকে নয়নতারা
দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ফের বিপাকে পড়লেন। তাঁর ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ড্রিমস’ ডকুমেন্টারির নির্মাতাদের বিরুদ্ধে 'চন্দ্রমুখী'র বেশকিছু দৃশ্য অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগে পাঁচ কোটি টাকার আইনি নোটিশ পেয়েছেন। এই তথ্যচিত্রটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। মুক্তির পর থেকেই বিতর্কে রয়েছেন নয়নতারা। এবার সরাসরি টাকার অঙ্কে গিয়ে ঠেকল অশান্তি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি