বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'সুযোগ পেলে আমাকে গুলি করে দেবে মিমি!'-'রক্তবীজ ২'-এর মুক্তির আগেই নায়িকাকে নিয়ে কেন এমন বললেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Arpita Das | Editor: শ্যামশ্রী সাহা ০৫ জুলাই ২০২৫ ১৩ : ৫৮Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: টলিউড ইন্ডাস্ট্রিতে পরিচালকের সঙ্গে নায়িকার ঝামেলা নতুন নয়।কিন্তু সে কথা সবসময় প্রকাশ্যে আসে‌ না। এবার অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে ঝামেলার কথা প্রথমবার প্রকাশ্যে আনলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়! এমনকী সেই ঝামেলা থেকে ভয়ংকর ঘটনাও নাকি ঘটিয়ে দিতে পারেন মিমি চক্রবর্তী! সেটাও জানিয়েছেন পরিচালক নিজেই। 

 

 

 

'রক্তবীজ'-এর ব্যাপক সাফল্যের পর ২০২৫-এর পুজোয় মুক্তি পেতে চলেছে 'রক্তবীজ ২'। আবারও 'সংযুক্তা মিত্র'র চরিত্রেই দেখা যাবে মিমি চক্রবর্তীকে। তবে ছবি মুক্তির আগেই পরিচালক ও নায়িকার ঝামেলা প্রকাশ্যে। সব জায়গাতেই বেশ হাসি মুখে দেখা যায় পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। তবে মিমি চক্রবর্তী নিজেও একাধিকবার স্বীকার করেছেন ঝামেলা বা হাতাহাতিতে তিনি সবসময়ই এগিয়ে থাকেন। তাই শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গেও চূড়ান্ত ঝামেলা মিমি চক্রবর্তীর। এমনকী যে কোনদিন পরিচালককে নাকি গুলি করে দিতে পারেন নায়িকা। 

 

 

 

ছবিতে মিমি চক্রবর্তীর লুক সমাজমাধ্যমে প্রকাশ্যে এনে শিবপ্রসাদ মুখোপাধ্যায় লিখেছেন, 'পুজোয় মুক্তি পাবে রক্তবীজ ২, আবারও দেখতে পাবেন সংযুক্তা মিত্রকে। এই ভূমিকায় অভিনয় করছেন মিমি চক্রবর্তী। একমাত্র অভিনেত্রী যিনি পারলে আমাকে গুলি করে দেবেন, যার সাথে আমার এই ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি ঝগড়া, তাও আমাদের পাঁচটি ছবির নায়িকা।' 

 

 

 

 

আসলে এই ঝামেলার কথা পুরোটাই মজা করে লিখেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কারণ কাজের সময় মান অভিমান হতেই পারে তবে মিমি চক্রবর্তী যে তাঁদের খুব পছন্দের অভিনেত্রী সে কথা নিজেই বুঝিয়ে দিয়েছেন পরিচালক। উইন্ডোজ প্রযোজনা সংস্থার ছবিতে মিমি চক্রবর্তীকে বারবার নতুনভাবে দেখেছেন দর্শক। তাই মিমির অন্যতম পছন্দের দুই পরিচালক অবশ্যই নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাই অনুরাগীদের মতে, এমন ঝগড়া ঝামেলা ও ভালবাসা চলতে থাকুক, সঙ্গে আছে থাকুক আরও ভাল বাংলা ছবি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া