বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ জুলাই ২০২৫ ১০ : ২৬Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: বহুদিন পর ছোটপর্দায় ফিরছেন অভিনেতা ইন্দ্রাশিস রায়। ছোটপর্দার মাধ্যমেই বিনোদন জগতে পথ চলা শুরু হলেও বর্তমানে ছবি ও সিরিজ নিয়ে ব্যস্ত অভিনেতা। তবে এবার প্রত্যাবর্তন হল তাঁর। প্রযোজনা সংস্থা এন আইডিয়াজ-এর হাত ধরে ছোটপর্দায় ফিরছেন ইন্দ্রাশিস।
নায়ক প্রধান গল্পের মুখ্য চরিত্রে রয়েছেন বিশ্বনাথ বসু। গল্পে বিশ্বনাথের স্ত্রীর চরিত্রে দেখা যাবে মিমিকে। যদিও তাঁদের পরিবারের সদস্য নন ইন্দ্রাশিস। কিন্তু কীভাবে তাঁদের সঙ্গে পরিচয় হয় তাঁর? তিনজন কীভাবে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে গল্পের মোড়ে বিপদের মোকাবিলা করেন, সেই ছবিই ফুটে উঠবে ধারাবাহিকে।
এই ধারাবাহিক আসছে জি বাংলার একটি নতুন চ্যানেলে। জি বাংলা সিনেমা নামের চ্যানেলটিই নতুন সংস্করণে ফিরছে। সেই চ্যানেলে এবার থেকে নতুন ধারাবাহিক থেকে শুরু করে নন ফিকশন শো-এর রমরমাও থাকবে। ওই চ্যানেলেই আসছে ইন্দ্রাশিস-মিমি-বিশ্বনাথের এই নতুন গল্প।
আবার ছোটপর্দায় কাজ প্রসঙ্গে আজকাল ডট ইন-কে ইন্দ্রাশিস বলেন, "প্রস্তাব আগেও এসেছিল, তবে এবার চরিত্রটার গুরুত্ব অনেক। এমনই এক চরিত্রের অপেক্ষায় ছিলাম। এখানে দর্শক আমাকে একটা অন্য লুকে দেখবেন। কিছুদিনের মধ্যেই লুক সেট হবে। প্রোমোও আসবে খুব তাড়াতাড়ি। নতুন যাত্রা শুরুর জন্য আমিও খুব উত্তেজিত।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি