শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৩ জুলাই ২০২৫ ২১ : ৪৭Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় উইন্ডোজ প্রোডাকশন হাউজ-এর ব্যানারে আসছে 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। এ ছবির মুখ্য চরিত্রে রয়েছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত। এছাড়াও থাকবেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা,কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, শ্রুতি দাস, রজত গঙ্গোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য উজান চট্টোপাধ্যায় ও বিমল গিরি।
ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শুটিং করতে গিয়ে গুরুতর আহত অভিনেত্রী স্বস্তিকা দত্ত। কর্নিয়ায় আঘাত লেগেছে তাঁর। এমনকী হাসপাতালে ভর্তি তিনি। সমাজমাধ্যমে এ কথা নিজেই ভাগ করেছেন তিনি। স্বস্তিকা লেখেন, 'আমি বুঝতে পারছি যে সবকিছুই একটা কারণে ঘটে কিন্তু এটা কেন হল ঠিক বুঝলাম না। গতকাল আমার আগামী ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেলের শুটিং করার সময়, প্রচন্ড খারাপভাবে আহত হই। মনে হচ্ছিল, পৃথিবীর সমস্ত ব্যাথা যেন আমার উপর এসে পড়েছে।'

তিনি আরও লেখেন, 'প্রযোজনা সংস্থার লোকজন আমাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যায়। আমি কর্নিয়ায় সাংঘাতিক ক্ষতর সঙ্গে এখন লড়াই করছি। এটা কীভাবে, কখন, কেন ঘটল তা আমি জানি না। আমার সকল সহ-অভিনেতাদের ধন্যবাদ জানাতে চাই যাঁরা আমাকে সহযোগিতা করছেন। এই ছবিটি আমার কাছে খুবই বিশেষ এবং আমি এটিকে একটি বিশেষ করে তুলব, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যাই হোক না কেন!'
স্বস্তিকা জানান, চোখের এই অবস্থার কারণে এই মুহূর্তে কিছু বিজ্ঞাপনের কাজ তিনি বাতিল করতে বাধ্য হয়েছেন। যার জন্য ক্ষমাও চেয়েছেন অভিনেত্রী। হঠাৎ কীভাবে ঘটল এই ঘটনা? তা জানার জন্য অভিনেত্রীর সঙ্গে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে এই মুহূর্তে তিনি ফোনে অধরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি