বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | রজতাভ দত্তর সঙ্গে 'উগ্র' যাত্রা শুরু প্রীতমের, ছবি নিয়ে কী বললেন টলিপাড়ার নতুন পরিচালক?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৩ জুলাই ২০২৫ ২১ : ২৯Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: টলিউডে নতুন পরিচালক প্রীতম দত্তর যাত্রার শুরু।‌ মুক্তির অপেক্ষায় তাঁর প্রথম ছবি 'উগ্র'। ২০১৫ সালে 'বাহুবলী' ছবির মাধ্যমে দক্ষিণ ভারতীয় ছবির সঙ্গে তাঁর আলাপ হয়। বছর তেরো-চোদ্দর ছেলেটা বুঝে ফেলে একটা সিনেমার গল্পের থেকেও তাঁর ইমোশন বড়। তখন থেকেই ছবি বানানোর ইচ্ছেটা জেদে পরিণত হয়। 

 

 

 

 

প্রীতমের কথায়, "ছোটবেলা থেকেই ভীষণ সিনেমা দেখতাম। নিয়ম করে ভিসিডি, ডিভিডি কিনতাম। বাংলা, হিন্দি, সব ধরনের সিনেমা। কখনও আবার সিনেমার নাম লিখে দিলে বাবাও এনে দিতেন। গল্প লেখা শুরু করেছিলাম ক্লাস ফাইভে পড়ার সময়। এই ছবির বেসিক গল্পটা ওই সময়েই লেখা। তারপর এত বছর কেটে গেছে। সেই গল্পকে আরও ডেভেলপ করেই ছবিটা বানানো। এই ছবিটাল থিম অনুযায়ী ভায়োলেন্স, প্রতিশোধ এইসব বিষয়ের উপরে দাঁড়িয়ে আছে। সেইজন্য ছবির নামটাই 'উগ্র' রাখা।"

 

 

 

 

নিজের প্রথম ছবিতে রজতাভ দত্তকে পরিচালনার সুযোগ পেয়ে আপ্লুত প্রীতম বলেন, " বাংলায় 'বিজয়া দশমী' নামে একটা ছবির প্রিমিয়ারে আমার সঙ্গে রজতাভ স্যারের দেখা হয়। আমি সেদিন ওঁকে বলেছিলাম, আমি ছবি বানালে প্রথম ছবিতে আপনাকে নেব। সৌভাগ্যবশত, সেটাই হয়েছে।"

 

 

 

ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে কী বুঝলেন 'উগ্র' পরিচালক? প্রীতম বলেন, "এমনিতে আমাদের এখানকার কলাকুশলীর গুণমান অসাধারণ। কিন্তু কিছু কলাকুশলীর মধ্যে সিরিয়াসনেস কম। আর বাজেটের সমস্যা তো আছেই।"

 

 

 

রজতাভ দত্ত ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জয় বন্দ্যোপাধ্যায়, জিকো, অরিজিৎ ধীবর, অভিজিৎ সেন, দিহান ও আরও অনেকে। মূলত পুরুষ কেন্দ্রিক ছবি কিন্তু নারী চরিত্রের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেটা ছবিটা দেখলেই বোঝা যাবে, দাবি পরিচালকের। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ইমন কল্যাণ নাথ, হিল্লোল আচার্য এবং অরিত্র বন্দ্যোপাধ্যায়। ভৈরব ফিল্ম প্রোডাকশনের এই ছবি মুক্তি পাবে ৪ জুলাই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া