বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ভোর রাতে অলৌকিক ঘটনার সাক্ষী রূপসা চক্রবর্তী! ঘুমের ঘোরে আচমকা কী দেখলেন পর্দার 'কৌশিকী মুখার্জি'? 

নিজস্ব সংবাদদাতা | ০১ জুলাই ২০২৫ ১৬ : ৫৭Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: তিনি দর্শকের কাছে এখন 'কৌশিকী মুখার্জি' নামেই পরিচিত। তিনি অভিনেত্রী রূপসা চক্রবর্তী। জি বাংলার ধারাবাহিক 'জগদ্ধাত্রী'তে 'কৌশিকী মুখার্জি'র চরিত্রে দর্শক দেখছেন অভিনেত্রীকে। এই চরিত্রে অভিনয়ের জন্য রূপসা দারুণ জনপ্রিয়তা পেয়েছেন দর্শকমহলে। মঙ্গলবার ভোর রাতে হঠাৎ অলৌকিক ঘটনার শিকার অভিনেত্রী।

 

 

সমাজমাধ্যমে রূপসা চক্রবর্তী লেখেন, 'জানিনা আপনারা অলৌকিক ঘটনা মানেন কিনা..আমার খেয়াল ছিলো না যে আজ ডক্টরস ডে। আজকে ভোরের স্বপ্নতে আমার প্রিয় সোনাকাকাকে দেখলাম। জন্মের পর থেকে ডাক্তার মানেই জানতাম 'আমার সোনাকাকা' আর কোনও ডাক্তার নেই পৃথিবীতে। সাধারণত আমি মৃত ব্যক্তিদের স্বপ্ন খুব একটা দেখি না কিন্তু আজ দেখলাম-আমি সোনাকাকা কে বলছি আমার ছেলে কোথায় ভর্তি হয়েছে, কী নিয়ে পড়াশুনা করবে, রেজাল্ট ইত্যাদি। আর সোনাকাকা মন দিয়ে আমার কথাগুলো শুনছিল ঠিক যেমন আগেও শুনতো।'


তিনি আরও লেখেন, 'কাকা খুব খুশি হল আর আমাকে বলল নিজের শরীরের যত্ন নে..কী অদ্ভুত জীবন্ত ছিল সোনাকাকার সেই হাসি মুখটা। ঘুম ভাঙ্গার পর অনুভব করলাম যে ওটা স্বপ্ন , আমি আমার সোনাকাকার খুব আদরের ভাইঝি ছিলাম , ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আমার কাকার সাথে...সেই স্মৃতিগুলো যত্ন করে তোলা আছে আমার স্মৃতির পাতায়। ডক্টরস ডে-তে হঠাৎ করে সোনাকাকার স্বপ্ন দেখা, স্বপ্নতে গল্প করার কারণটা এখনও বুঝলাম না...হয়তো একেই বলে অলৌকিক ঘটনা। আমার দেখা প্রিয় ও সেরা ডাক্তার তুমি ছিলে ও থাকবে। তাই এদিন তোমাকেই মনে পড়ল নিজের অজান্তেই। কোনও না কোনওদিন ওপারে ঠিক দেখা হবে তোমার সঙ্গে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া