বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | মদ্যপান করে আত্মহত্যার পথ বেছে নিতে গিয়েছিলেন আমির খান! কী কারণে অবসাদে ভুগছিলেন 'মিস্টার পারফেকশনিস্ট'? 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৮ জুন ২০২৫ ২১ : ০১Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: মুক্তি পেয়েছে আমির খানের ছবি 'সিতারে জমিন পর'। বক্স অফিসে মোটের উপরে ভালই ফল করছে এই ছবি। এর মাঝেই প্রকাশ্যে এল 'মিস্টার পারফেকশনিস্ট'-এর অবসাদের কথা। অবসাদের জেরে নাকি আত্মহত্যার পথ বেছে নিতে বসেছিলেন আমির! সম্প্রতি ভাইরাল হয়েছে আমিরের পুরনো একটি সাক্ষাৎকার। যেখানে নিজের মুখে এ কথা স্বীকার করেছেন অভিনেতা।

 

 

 

তিনি জানান খুব অল্প বয়সে রিনা দত্তকে বিয়ে করেছিলেন পরিবারের অমতেই। কিন্তু তাঁদের দাম্পত্য সুখের ছিল না। রোজ অশান্তি লেগেই থাকত। তাই একে অপরের প্রতি শেষ ভালবাসাটুকু মুছে যাওয়ার আগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন আমির-রিনা। কিন্তু এই বিচ্ছেদের পরেই মানসিকভাবে ভেঙে পড়েন আমির। কাজে মন বসাতে পারেন না। ধীরে ধীরে অবসাদ গ্রাস করে তত তাঁকে।

 

 

 

 

ওই সাক্ষাৎকারে আমির বলেন, “বিচ্ছেদের পরে বুঝতেই পারছিলাম না আমার কী করা উচিত। রাতে ঘুমোতে পারতাম না। তখনই শুরু হয় মদ্যপান। যে মদ ছুঁয়েও দেখতাম না, সেই আমি এক দিনে এক বোতল মদ শেষ করে ফেলতাম। আমি ‘দেবদাস’ হয়ে গিয়েছিলাম। গভীর অবসাদে ডুবে যাচ্ছিলাম। সেই সময় নিজেকে শেষ করে দেব ভেবেছিলাম।”

 

 

 

যদিও এরপর নিজের চেষ্টায় এই অবসাদ থেকে বেরিয়ে আসেন অভিনেতা। আবারও মন দেন কাজে। এরপর দ্বিতীয় বিয়ে হয় কিরণ রাও-এর সঙ্গে। যদিও সেই বিয়েও টেকেনি আমিরের। বর্তমানে গৌরী স্প্যাটের সঙ্গে সম্পর্কে আছেন তিনি। প্রেম-বিয়ে-বিচ্ছেদ নিয়ে কোনওদিন লুকোচুরি করেননি আমির। তাই দুটো বিবাহ বিচ্ছেদের পরেও জীবনের নতুন প্রেমকে নিয়ে খুল্লাম খুল্লা 'মিস্টার পারফেকশনিস্ট'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া