বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে রোম্যান্স করতে গিয়ে কী হাল সম্রাটের? কী চলছে পর্দার আড়ালে?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২২ জুন ২০২৫ ১০ : ৫৪Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: সুপারস্টার এসআরকে-কে একেবারেই পছন্দ করে না রিষা। দুই বিপরীত মেরুর মানুষ কীভাবে একে অপরের মধ্যে ভালবাসা খুঁজে পাবে? জানতে আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল ভিলাইন স্টুডিওতে, সান বাংলার ধারাবাহিক 'আকাশ কুসুম ২'-এর শুটিং ফ্লোরে।

 

 

ঝগড়া না সোহাগ?

 

 

বেলা গড়িয়েছে অনেকক্ষণ আগেই, এখনও দুপুরের খাওয়া হয়নি সেটের কয়েকজন টেকনিশিয়ানদের। ফ্লোরে তাই তাড়াহুড়ো পড়ে গেল। এই শটটা শেষ হলেই কিছুটা বিরতি পাওয়া যাবে। কয়েক মিনিটের অপেক্ষা, ব্যস ফ্লোর ম্যানেজারের আদুরে ধমকে তড়িঘড়ি টেকনিশিয়ানরা ছুটলেন দুপুরের খাবার খেতে। এই ফাঁকে নায়ক-নায়িকাকে পাওয়া গেল আড্ডার মেজাজে। এখন আর তারা রক্তিম-ডালি নয়, এখন এসআরকে ও রিষা। ধারাবাহিক শেষ হওয়ার আগেই নতুন শুরু, কেমন লাগছে? পর্দার 'এসআরকে' ওরফে অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় বলেন, "চোখের পলকে যেন নতুন গল্প শুরু হয়ে গেল। আগের চরিত্র থেকে বেরনোর সময়টুকুও পাইনি। সকালে রক্তিম, বিকেলে এসআরকে-র সংলাপ বলেছি। সাজ-পোশাক সব আলাদা। শুধু একটাই ভাললাগা, দর্শক আমাদের জুটিকে পছন্দ করেছেন বলেই এতকিছু সম্ভব হয়েছে।" এতক্ষণ সম্রাটের কথা মন দিয়ে শুনছিলেন পর্দার 'রিষা' ওরফে কথা চক্রবর্তী। নায়কের কথা শেষ হতেই টেবিলে রাখা চশমা পড়ে বললেন, "লুকের কথা যখন উঠল, তাই চশমা পড়লাম। এটা আমার নতুন গয়না‌‌। দর্শককে এবারও হতাশ করব না, চুটিয়ে ঝগড়া করব দু'জন‌‌। উপরি পাওনা হিসাবে থাকবে আমাদের অতিরিক্ত প্রেম।" কথার মাঝেই হেসে উঠলেন নায়িকা। সম্রাট থামিয়ে বলেন, "আবারও হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে রোম্যান্স করতে হবে! কার ভাল লাগে বলুন তো?" 

 

 

প্রেম জমে ক্ষীর 

 

 

কথা তো জেন-জি, নতুন কিছু শিখলেন ওঁর থেকে? সম্রাটের জবাবের আগেই তড়িঘড়ি কথা বলেন, "ও কী শিখবে? আর কত শেখাবো? কিচ্ছু তো পারে না। কী সব গান শোনে সারাদিন, ঘুম পেয়ে যায়। বেশি কিছু বলতে এলে আবার মুখ ভার করবে।" জোরে হেসে সম্রাট বলেন, "এই তো! এটাই সমস্যা জেন জি-দের। ভাবে সবকিছু জানে, আসলে লবডঙ্কা। আমার কপালেই জুটেছে এরকম।" এভাবেই লেগপুলিং চলে? কথার জবাব, "হ্যাঁ, আমি সুযোগ দিই বলে। নয়তো এমন ঝগড়া হয় আমাদের আপনি দেখলে ভয় পেয়ে যাবেন।" ঝগড়ার শেষে ক্যামেরার সামনে রোম্যান্স করতে অস্বস্তি হয় না? মুচকি হেসে কথার জবাব, "না, অভ‌্যাস হয়ে গিয়েছে।" সায় দেন সম্রাটও। দ্বিতীয় সিজনে নতুন কী থাকছে? সম্রাট বলেন, "ওয়াইল্ড রোম্যান্স থাকছে। একেবারে বলিউডের কায়দায় প্রেম করতে দেখা যাবে আমাদের। ডিরেক্টর এই ব্রিফটাই দিয়েছিলেন। তখন থেকেই একটু ঘাবড়ে আছি। কী না কী করতে হবে কে জানে?" সম্রাটের কথায় লজ্জায় লাল হয়ে হেসে লুটোপুটি কথা। এদিকে, ব্রেক ওভার। আবার শুরু নতুন পর্বের শুটিং।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া