শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | এক ধাক্কায় সাত বছর এগিয়ে গেল এই ধারাবাহিকের গল্প! নতুন মোড়ে কতটা জমবে নায়ক-নায়িকার রোম্যান্স?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৬ জুন ২০২৫ ১৩ : ৫৬Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: টিআরপি-তে প্রতি সপ্তাহে ভালই ফল করে জি বাংলার 'আনন্দী'। গল্পের নানা মোড়ে দর্শকের মন জয় করেছেন 'আদি-আনন্দী' ওরফে ঋত্বিক মুখোপাধ্যায় ও অন্বেষা হাজরা। এবার গল্পে এলো বিরাট চমক। এক ধাক্কায় সাত বছর এগিয়ে গেল এই মেগার গল্প। 

 

 

এখন আদি-আনন্দীর সর্বক্ষণের ছায়াসঙ্গী টিম সুপার সিক্স। সুপার সিক্স হল ছ'জন ডাক্তারের একটা দল। দলে রয়েছে আনন্দী ছাড়াও নন্দনা, সুপর্ণা, দ্রোণ ও বিক্রম। আর এদের সবার নেতৃত্বে আর কেউ নয় আদি স্বয়ং। ওদিকে প্রোমোতে দেখা যাচ্ছে একটা বড় পথ দুর্ঘটনায় আক্রান্তদের বাঁচানোর গুরু দায়িত্ব এসে পড়ে আদি ও সুপার সিক্স টিমের ওপর। সব বাধা, বিপত্তি কাটিয়ে কীভাবে এতগুলো মানুষের প্রাণরক্ষা করবে সুপার সিক্স টিম? সেই নিয়েই এগোবে গল্প। 

 

নতুন মোড়ে 'সুপর্ণা'র চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী অর্জকা আচার্যকে। বহুদিন পর আবারও ছোটপর্দায় ফিরছেন তিনি। যদিও পার্শ্বচরিত্রেই দেখা যেতে চলেছে তাঁকে।‌ আদি-আনন্দীর গল্পের নতুন প্রোমোতে দেখা যায়, একটি বাসে আগুন লাগায়, সেখানকার যাত্রীদের বাঁচাতে ছুটে যায় আদি-আনন্দীর সুপার সিক্স টিম।‌


এদিকে, আনন্দীর চোখে পড়ে একটি বাচ্চা মেয়ে তখনও বাসের ভিতরে রয়েছে। চিৎকার করে কাঁদছে মেয়েটি। আর কোনওকিছু না ভেবে ছুটে জ্বলন্ত বাসের ভিতর চলে যায় আনন্দী।‌ উদ্ধার করে নিয়ে আসে বাচ্চা মেয়েটিকে। এভাবেই সবার সব বিপদে সুপার সিক্স টিম পাশে থাকবে সেই প্রতিশ্রুতি দেয়। নতুন মোড়ে, নতুন চমকে টিআরপি-তেও খেলা ঘোরাতে পারে কিনা আনন্দী, সেটাই দেখার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া