শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ জুন ২০২৫ ১১ : ৪৭Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: বাণিজ্যিক সিনেমায় একটা সময় তিনি দর্শকের পছন্দের ‘খলনায়ক’। তাই সাফল্যের রেকর্ডও আকাশছোঁয়া অভিনেতা সুমিত গাঙ্গুলি। বহু সুপারহিট সিনেমায় যিনি মন ছুঁয়েছেন দর্শকের। নীল কটা চোখের সেই ভিলেনকে দর্শক শেষ দেখেছেন দেবের 'খাদান'-এ। এবার ছোটপর্দায় ফিরলেন অভিনেতা।
কিন্তু আর খলনায়কের চরিত্রে নয়। এবার ক্রাইম শো-এর সূত্রধরের চরিত্রে দেখা যাবে তাঁকে। সান বাংলায় আসছে নতুন শো, 'ক্রাইম ডায়রি'। এই শো-এ দেখানো হবে চারপাশে ঘটে চলা ভয়ঙ্কর ঘটনা। যা চোখের সামনে থাকলেও হদিশ পান না সাধারণ মানুষ। তাই দর্শককে আরও সতর্ক করতেই এই আসছে এই শো। প্রতিটি পর্বে থাকবে একটা করে নতুন গল্প। সেই গল্পের সূত্রধর হিসাবে থাকবে সুমিত গাঙ্গুলি। নতুন রূপে বহুদিন পর ছোটপর্দায় দেখা যাবে তাঁকে।
নাটকের মঞ্চ থেকে অভিনয়ের শুরু তাঁর। তারপর বাংলা ছবির জগতে প্রবেশ। হতে চেয়েছিলেন হিরো। নায়িকাদের সঙ্গে রোম্যান্স করতে চেয়েছিলেন বড় পর্দায়। কিন্তু তিনি ভিলেন হয়ে গেলেন। হিরো আর হওয়া হল না। অভিনেতা যদিও স্বীকার করে নিয়েছেন, তাঁর যা চেহারা, তাতে ভিলেনটাই তাঁকে মানায়, নায়ক হতে পারবেন না। একসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পাল, অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন সুমিত। এরপর দেব, জিৎ-এর ছবির খলনায়কের চরিত্রেও নজর কেড়েছেন তিনি। এবার পালা, শো-এর। নতুন রূপে সান বাংলায় খুব তাড়াতাড়িই আসছেন অভিনেতা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি