শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Top entertainment stories of Bollywood 

বিনোদন | স্রেফ অন্তর্বাস পরে ক্রিকেট ময়দানে হাজির টাইগার!হাসতে হাসতে ১০০ কোটির ক্লাবে 'হাউজফুল'

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ জুন ২০২৫ ১০ : ৪৮Rahul Majumder

সংবাদসংস্থা মুম্বই:

বক্স অফিস কাঁপাচ্ছে ‘হাউসফুল ৫’

অক্ষয় কুমারের ‘হাউসফুল ৫’ হেসে-খেলে ঢুকে পড়ল ১০০ কোটির ক্লাবে! মুক্তির মাত্র চার দিনের মাথায় এই কমেডি-হুডানিট ঘরানার সিনেমা ভারতীয় বক্স অফিসে নেট কালেকশন ছুঁয়েছে ১০০.৫০ কোটি টাকা, মোট কালেকশন ১২০.৫০ কোটি টাকা। এর সঙ্গেই বিদেশের বাজার থেকেও এসেছে ৪০ কোটি টাকার আয়। সব মিলিয়ে গ্লোবাল কালেকশন দাঁড়িয়েছে ১৬০ কোটি টাকাতে!

 

স্যাকনিক-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতেই এখন পর্যন্ত সিনেমার নেট আয় ১০৪.৯৮ কোটি টাকা, যা প্রযোজক সংস্থার পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে।

 

অক্ষয়-রিতেশ-আয়ুষ্মানদের জমজমাট হাস্যরস আর রহস্যে মোড়া এই ফ্র্যাঞ্চাইজির পঞ্চম পর্ব নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। শুধুই ভারত নয়, ওভারসিজেও ছবির জনপ্রিয়তা আকাশছোঁয়া!

 

অন্তর্বাস পরেই ক্রিকেট ময়দানে!

"টেকনিক নেই, কিন্তু জোর আছে!" অন্তর্বাস পরে ক্রিকেট খেলেই নেটদুনিয়া কাঁপালেন টাইগার শ্রফ।

 

ব্যস্ত শিডিউলের মাঝেই একটু মজা—এই তো জীবন! সম্প্রতি টাইগার শ্রফ আর অক্ষয় কুমার একসঙ্গে ক্রিকেট খেললেন বন্ধুবান্ধবদের সঙ্গে। আর সেই ‘মজা’র ভিডিও শেয়ার করে রীতিমতো ঝড় তুলেছেন টাইগার নিজেই!ইনস্টাগ্রামে তাঁর পোস্ট করা ভিডিওতে দেখা গেল, টাইগার খেলছেন খালি গায়ে, শুধুমাত্র অন্তর্বাস পরে—আর তার সঙ্গে জ্বলজ্বলে সিক্স-প্যাক অ্যাবস। ব্যাট হাতে ছক্কা হাঁকাচ্ছেন একের পর এক! "টেকনিক কিছু নেই, কিন্তু জোর আছে"—এই ক্যাপশনেই নিজের ব্যাটিংয়ের শক্তি বুঝিয়ে দিলেন টাইগার।

আর মাঠে সেই শট দেখে খোদ অক্ষয় কুমারও বেজায় ইমপ্রেসড! একসঙ্গে খেললেও, টাইগারের ‘হট ক্রিকেট মুভ’ দেখে তাক লেগে গেল ভক্তদেরও। কমেন্ট সেকশনে ঝড়—"বক্সার বয় টাইগার"

 

ফের বাবা হলেন বৎসল

ফের খুশির খবরে মাতোয়ারা ঈশিতা-বৎসল! তাঁদের কোল জুড়ে এল কন্যাসন্তান। বলিউডের প্রিয় দম্পতি ঈশিতা দত্ত ও বৎসল শেঠ আবারও সুখবর নিয়ে হাজির! তাদের জীবনে এল দ্বিতীয় সন্তান। মঙ্গলবার গভীর রাতে এক আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে ঈশিতা নিজেই এই খুশির খবর ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে।

 

হাসপাতাল থেকে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে—বৎসলের কোলে সদ্যোজাত কন্যা, মুগ্ধ চোখে তাকিয়ে বড় ছেলে বায়ু। আর একদিকে মা ঈশিতা কন্যাকে আঁকড়ে ধরে আছেন পরম মমতায়। যদিও একরত্তির মুখ ভালবাসার হৃদয় ইমোজিতে ঢেকে দিয়েছেন মা-বাবা, তবু সেই মুহূর্তের আবেগে গলে গিয়েছে গোটা নেটদুনিয়া।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া