শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Karan Johar breaks his silence on Ranbir Kapoor vs Ranveer Singh ego clash rumours 

বিনোদন | দুই রণবীর কি আদৌ বন্ধু না কি সবটুকুই লোকদেখানো? গোপন কথা ফাঁস করণ জোহরের!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder ১১ জুন ২০২৫ ১০ : ১৩Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে একটাই নাম নিয়ে যুগপৎ রাজত্ব করছেন দুই সুপারস্টার—রণবীর কাপুর ও রণবীর সিং। আর তাই তাঁদের মধ্যে এক চাপা প্রতিদ্বন্দ্বীতার গুঞ্জনও বছর ধরে ভাসছে বাতাসে। তবে এবার সেই ‘রণবীর বনাম রণবীর’ বিতর্কে মুখ খুললেন করণ জোহর নিজেই।

 

কী বললেন করণ?

সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে করণ জানালেন, রণবীর কাপুর এবং রণবীর সিংয়ের মধ্যে কোনও ‘ইগো ক্ল্যাশ’ নেই, নেই প্রতিদ্বন্দ্বীতা। বরং তাঁর কথায়, “আমরা সবাই বন্ধু। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অনুভূতির কথাও একে অপরের সঙ্গে ভাগ করে নিই। এভাবে প্রতিদ্বন্দ্বীতার চশমা পরে দুই তারকাকে দেখা খুবই পুরনো চিন্তাভাবনা।”

 

 

করণের কথাতেই স্পষ্ট, তাঁদের সম্পর্ক শুধু সৌজন্যমূলক নয়, বরং গভীর বন্ধুত্বে গাঁথা। করণ বলেন, “ 'অ্যায় দিল হ্যায় মুশকিল' দেখার পর রণবীর সিং আমার বাড়ি এসে ছবিটি নিয়ে তাঁর মতামত জানিয়েছিল। আবার 'রকি ঔর রানি কী প্রেম কহানি' দেখার পর রণবীর কাপুর তাঁর নিজস্ফ মতামত দিয়েছিল। এর থেকেই বোঝা যায়, সম্পর্কটা কতটা আন্তরিক।”

 

তবে করণ যতই বলুন, কাজের দুনিয়ায় দুই রণবীরের যুদ্ধ কিন্তু জমজমাট! অন্তত ইঙ্গিত সেরকমই অর্থপূর্ণ। দুই অভিনেতার সামনেই রয়েছে একগুচ্ছ বড় বাজেটের ছবি।

 

 রণবীর কাপুর - সঞ্জয় লীলা বনশালির 'লভ অ্যান্ড ওয়ার'-এ কাজ করছেন আলিয়া ও ভিকির সঙ্গে। পাশাপাশি চলছে নীতেশ তিওয়ারির 'রামায়ণ' ছবির শুটিং, যেখানে সীতার ভূমিকায় থাকছেন সাই পল্লবী আর রাবণের চরিত্রে যশ।

 

অন্যদিকে, রণবীর সিং এখন ব্যস্ত আদিত্য ধর-এর 'ধুরন্ধর' ছবির শুটিংয়ে। এরপর তাঁর হাতে রয়েছে বহু প্রতীক্ষিত 'ডন ৩', যে ছবির পরিচালক ফারহান আখতার।

 

 

দুই রণবীরের মধ্যে লড়াই যদি থেকেও থাকে, তা শুধুই বক্স অফিসে! বাস্তবে কিন্তু তাঁরা ‘ব্রাদারস ইন আর্মস’। করণ জোহরের এই খোলাখুলি স্বীকারোক্তি একঝটকায় ভেঙে দিল সব জল্পনা-কল্পনার দেওয়াল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া