শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বড়সড় আর্থিক জালিয়াতির খপ্পরে পূজা ব্যানার্জি! একরত্তি ছেলেকে নিয়ে এবার কীভাবে দিনযাপন করবেন? 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১০ জুন ২০২৫ ২০ : ১৫Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: এক সময় বাংলা ছবিতে বেশকিছু কাজ করে দর্শকের মন জয় করেছিলেন অভিনেত্রী পূজা ব্যানার্জি। এরপর হিন্দি ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাঁকে। মাঝে অভিনেতা কুণাল বর্মার সঙ্গে বিয়ে এবং মা হওয়ার পর মাঝে বেশকিছুদিন অভিনয় দুনিয়া থেকে বিরতি নিয়েছিলেন পূজা। 

 

 

 

 

পরে কাজে ফিরে ‘পাপ’-এর মতো চর্চিত ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেন পূজা। 'ডান্স বাংলা ডান্স'-এর মতো জনপ্রিয় রিয়ালিটি শোয়ের বিচারক হিসাবেও দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি, 'অথৈ' ছবিতে আইটেম নাচতেও দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে ছেলে কৃশিবকে নিয়েই বেশিরভাগ সময়টা কাটছে তাঁর। কিন্তু এবার ভয়ঙ্কর বিপদে পড়লেন পূজা ও কূণাল।

 

 

 

জালিয়াতির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন নাকি তাঁরা। অভিনেত্রী ও তাঁর স্বামী জানান, তিন বছর ধরে বন্ধুত্ব ছিল এক জনের সঙ্গে। প্রায় পরিবারের মতোই ছিলেন তাঁরা। সেই বন্ধুই প্রতারণা করেছেন। পূজা জানিয়েছেন, গত ৩-৪ মাস অত্যন্ত কষ্টকর ছিল তাঁদের জন্য। আগামীতে কী হবে তা নিয়ে চিন্তায় দম্পতি।

 

 

 

 

তাঁদের কথায়, ‘‘গত তিন মাস যে কীভাবে কাটিয়েছি, তা আমরাই জানি। জানি না এরপর ঠিক কী হবে। মনে হচ্ছে একেবারে শূন্য থেকে শুরু করতে হবে আমাদের। গত কয়েক মাসে অনেক কেঁদেছি। অনেক টাকা চোট হয়েছে আমাদের। সবটা আমাদের কষ্ট করে উপার্জনের টাকা। এই ঘটনায় আমরা খুবই ভেঙে পড়েছি। দয়া করে আমাদের আগামী কাজগুলো একটু সমর্থন করবেন। যাতে একটু হলেও আমরা নিজেদের ক্ষতিটা পূরণ করতে পারি।"

 

 

 

 

প্রসঙ্গত, জালিয়াতির অভিযোগ তুললেও, ব্যক্তির নাম প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি। এমনকী ঠিক কত টাকা চোট গিয়েছে, তার অঙ্কও প্রকাশ করেননি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া