শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৯ জুন ২০২৫ ১৪ : ৪৫Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: বলিপাড়ায় চর্চিত জুটি খুশি কাপুর ও বেদাং রায়না। অ্যাওয়ার্ড অনুষ্ঠান হোক কিংবা রাত পার্টিতে মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যায় তাঁদের। ‘দ্য আর্চিজ’ ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করেন এই দু’জন। আর সেই সময় থেকেই তাঁদের ঘিরে প্রেমের গুঞ্জন। একসঙ্গে পার্টি, একসঙ্গে ছবির প্রচার—তাঁরা যেন কখনও আলাদা হন না। যদিও এখনও পর্যন্ত কেউই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।
তবে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে জুটির নানা মুহূর্তে। এতদিন নেটিজেনরা খুশি-বেদাং-এর মিষ্টি মুহূর্তের সাক্ষী থাকলেও এবার দেখলেন জুটির দেদার ঝগড়া! সোনম কাপুরের জন্মদিনে গিয়ে কথা কাটাকাটিতে জড়ালেন তাঁরা। সোনমের জন্মদিনের পার্টিতে দু'জনকেই কালো পোশাকে দেখা যায়। প্রথমে বেশ হাসিখুশি দেখালেও হঠাৎ দু'জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
রেগে গিয়ে এক সময় খুশি চলে যেতে চাইলে বেদাং তাঁর হাত ধরে আটকান। এই মুহূর্তে ক্যামেরাবন্দি হতেই নিমেষে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। নেটিজেনরা কেউ কেউ লিখেছেন, 'আসল বলিউড ছবির মতো দৃশ্য'। কিন্তু ঠিক কী কারণে এই বাকবিতণ্ডা হয়েছিল তা যদিও জানা যায়নি।
প্রসঙ্গত, খুশিকে শেষ দেখা গিয়েছিল ‘নাদানিয়া’ ছবিতে, যা দিয়ে সইফ আলি খানের ছেলে ইব্রাহিমও বলিউডে পা রাখেন। যদিও ছবিটি সমালোচক ও দর্শক, দু’দিক থেকেই দেদার সমালোচিত হয়েছে। অন্যদিকে, বেদাংকে শেষ দেখা গিয়েছে আলিয়া ভাটের বিপরীতে ‘জিগরা’ ছবিতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি