শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | নিশুতি রাতে একসঙ্গে ছুটিতে না আউটডোর শুটিংয়ে সাহেব-সুস্মিতা? জুটির পোস্ট ঘিরে ফের প্রেমের জল্পনা 

নিজস্ব সংবাদদাতা | ০৮ জুন ২০২৫ ১৭ : ৪৩Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: বর্তমানে ধারাবাহিকের সেরা জুটি বলতে প্রথমেই উঠে আসে 'কথা-এভি'র নাম। অর্থাৎ স্টার জলসার ধারাবাহিক 'কথা'র নায়ক-নায়িকা সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দের নাম।‌ পর্দায় তাঁদের জুটিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন দর্শক। তবে জুটি পছন্দের হলেও, ধারাবাহিকের টিআরপি অনেক কমেছে।

 

 

 

প্রতি সপ্তাহে গল্পে নতুন মোড় আনলেও টিআরপি-র নম্বর বাড়ছে না। তবে এর ফলে কিন্তু মোটেই ভাটা পড়েনি জুটির জনপ্রিয়তায়। দর্শকের চোখে এখনও সেরা 'কথা-এভি'। যেহেতু পর্দায় দু'জনকে দেখে চোখ ফেরাতে পারেন না দর্শক, তাই বাস্তবেও সাহেব-সু্স্মিতাকে একসঙ্গে দেখতে চান অনুরাগীরা। 

 

 

 

কিন্তু বারবার সেই আশায় জল ঢালেন দু'জন। মাঝে সাহেবের প্রেমিকার ছবি ছড়িয়ে পড়তে মন ভেঙেছিল অনুরাগীদের। কিন্তু প্রেমিকাকে নিয়ে কখনও মুখ খোলেননি সাহেব। বরং সুস্মিতার সঙ্গে তাঁর কেমিস্ট্রির উপরেই জোর দিয়েছেন। এবার সবার চোখের সামনেই এমন এক কাণ্ড ঘটালেন যা জানলে চোখ কপালে উঠবে দর্শকের। 

 

 

সাহেবের সমাজমাধ্যমে চোখ রাখলে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে একটি কটেজের ছবি। সঙ্গে এসে পড়েছে হালকা চাঁদের আলো। অন্যদিকে সুস্মিতার ইন্সটাগ্রাম স্টোরিতেও ধরা পড়েছে একই ছবি। তবে কি একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন সাহেব-সুস্মিতা? নাকি শুটিংয়ের কাজেই গিয়েছেন দু'জন। কিন্তু ফ্লোর সূত্রে খবর, এখন আউটডোর শুটিং হচ্ছে না 'কথা'র। তবে কি সত্যিই প্রেম করছেন সাহেব-সুস্মিতা?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া