শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ছোটপর্দায় আবারও 'মনসা'র চরিত্রে অভিনেত্রী চাঁদনী সাহা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ জুন ২০২৫ ১৭ : ০৭Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'দুই শালিক' ধারাবাহিকের পর আবার নতুন চরিত্রে ফিরলেন অভিনেত্রী চাঁদনী সাহা। তবে এবার বড় চমক নিয়ে ফিরছেন তিনি। এত বছর পর আবার ছোটপর্দায় 'মনসা' রূপে দর্শক দেখতে পাবেন চাঁদনী সাহাকে। কোন ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী? 

 

 

 

 

ধারাবাহিকে 'মনসা'র অভিনয় করে একসময় দর্শকের মন জয় করেছিলেন চাঁদনী। চাঁদনীর কেরিয়ারে সেই ধারাবাহিক খুবই গুরুত্বপূর্ণ। এত বছর পর আবার এই চরিত্রে অভিনয় করতে চলেছেন চাঁদনী। একথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। সমাজমাধ্যমে মনসার মুকুটের একটি ছবি পোস্ট করে চাঁদনী লেখেন, 'নতুন কিছু আসছে।' 

 

 

 

আজকাল ডট ইন-কে চাঁদন জানান, সান বাংলার ভিডিও বৌমা ধারাবাহিকে একটি নতুন ট্র্যাকে এই চরিত্রে অভিনয় করছেন তিনি। যদিও সেটি খুব অল্প দৈর্ঘ্যের চরিত্র। তবে 'মনসা'র চরিত্রটি তাঁর খুব কাছের। সেই কারণেই প্রস্তাবে রাজি হওয়া।অর্থাৎ, সান বাংলার 'ভিডিও বৌমা' ধারাবাহিকে দর্শক দেখতে চলেছেন চাঁদনী সাহাকে।

 

 

 

'দুই শালিক' ধারাবাহিকে সম্পূর্ণ নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এর আগেও একাধিকবার নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এই ধরনের পৌরাণিক চরিত্রে অভিনয় করতে বেশ পছন্দ করেন তিনি। এই মুহূর্তে 'ভিডিও বৌমা' ধারাবাহিকে দেখানো হচ্ছে, আকাশ এবং মাটি অষ্টমঙ্গলা এবং জামাই ষষ্ঠীর জন্য মাটির গ্রামে গিয়েছে। সেখানে আয়োজন করা হয়েছে 'বাবা নোয়াজানের পুজো'। গ্রামের এই পুজোকে কেন্দ্র করেই নতুন সমস্যার মুখোমুখি হতে চলেছে আকাশ ও মাটি। 

 

 

 

তবে মাটি যে কোন সমস্যাতেই নিজের মাথা নত করতে নারাজ। ঠিক কীভাবে আকাশ ও মাটির জীবনে দেবী মনসার আবির্ভাব হয় তা দেখার অপেক্ষায় দর্শক। ইতিমধ্যেই চাঁদনী শুরু করে দিয়েছেন শুটিং। আর কিছূদিনের মধ্যেই তাঁকে দেখা যাবে পর্দায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া