শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ জুন ২০২৫ ১৭ : ১৯Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার ধারাবাহিক 'ওগো বধূ সুন্দরী'র মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেছিলেন রাজদীপ গুপ্ত। যদিও মাঝপথেই ওই মেগা ছেড়ে বেরিয়ে আসেন তিনি। এরপর বহু ধারাবাহিকের মূখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সিরিজ থেকে ছবির জগতেও রাজদীপ পরিচিতি পেয়েছেন।
কিন্তু অনেকদিন হলো বিনোদন জগতে আর দেখা পাওয়া যায় না রাজদীপের। জানা গিয়েছিল, ভাল প্রস্তাবের জন্য অপেক্ষা করছেন অভিনেতা। তবে অপেক্ষার অবসান হল পার্শ্ব চরিত্রের মাধ্যমে! নায়ক নয়, প্রথমবার পার্শ্ব চরিত্রে ধারাবাহিকে ফিরছেন রাজদীপ। সূত্রের খবর, স্টার জলসার আসন্ন ধারাবাহিক 'রাজ রাজেশ্বরী রাণী ভবানী'তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি।
ইতিমধ্যেই সামনে এসেছে স্টার জলসার 'রাণী ভবানী'র প্রথম প্রোমো। স্টার জলসার এই নতুন মেগার প্রযোজনার দায়িত্বে রয়েছে 'বাংলা টকিজ'। মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রাজনন্দিনী পালকে। ধারাবাহিকে রাজনন্দিনীর বিপরীতে রাজা রামকান্তর চরিত্রে অভিনয় করবেন সায়ন বসু। তাঁকে দর্শক শেষ দেখেছেন 'দুই শালিক'-এর 'গৌরব'-এর চরিত্রে।
এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে ইতিহাস। তাই প্রথমবার ঐতিহাসিক চরিত্রে রাজদীপকে দেখবেন দর্শক। এছাড়াও এই মেগায় দেখা যাবে অরিজিতা মুখোপাধ্যায়, মানসী সেনগুপ্ত, অর্পিতা মুখোপাধ্যায়, সুব্রত গুহ রায়, অমিতাভ ভট্টাচার্যকে। সামনে এসেছে চরিত্রদের প্রথম ঝলক। খুব তাড়াতাড়িই আসবে এই ধারাবাহিকের দ্বিতীয় প্রোমো।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি