শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | শ্রুতি-রূপসার মাঝে জাঁতাকলে বিশ্বরূপ! সৌরভ চক্রবর্তীর ফ্রেমে ফুটে উঠবে কোন গল্প?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০৩ জুন ২০২৫ ১৩ : ১৬Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: মনোরঞ্জনের অন্যতম মাধ্যম যেহেতু ওটিটি-ই।‌ তাই ওটিটির সিরিজের ঘরানায় আসছে নতুনত্ব। জি ফাইভের উদ্যোগে আসছে মাইক্রো ড্রামা। রিলের আকারে কয়েক মিনিটেই শেষ হবে এক একটি পর্ব।‌ এরকম বেশ কয়েকটি পর্ব মিলিয়ে তৈরি হবে মিনি সিরিজ বা মাইক্রো ড্রামা। 

 


এই নতুন ঘরানা দর্শকের থেকে দারুণ প্রতিক্রিয়া পাবে বলে আশা করছেন নির্মাতারা। এই উদ্যোগের সঙ্গে হাত মিলিয়েছেন অভিনেতা, পরিচালক সৌরভ চক্রবর্তী‌। তাঁর প্রযোজনা সংস্থা 'ট্রিকস্টার প্রোডাকশন হাউজ'-এর ব্যানারে আসছে এই মাইক্রো সিরিজটি। 

 

সৌরভের পরিচালনায় ও প্রযোজনায় এবার পর্দায় ফুটবে এক অন্যরকম প্রেমের গল্প।‌ মুখ্য চরিত্রে রয়েছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, শ্রুতি দাস ও রূপসা চট্টোপাধ্যায়। তিন তারকাকে নিয়ে কি তবে ত্রিকোণ প্রেমের গল্প বুনবেন সৌরভ? যদিও এখনও পর্যন্ত তা খোলসা নয়।‌ 

 


বিশ্বরূপকে দর্শক শেষ দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক 'গৌরী এলো'র 'ঈশান'-এর চরিত্রে।‌ রুক্মিণী মৈত্রর বিপরীতে 'হাঁটি হাঁটি পা পা' ছবিতেও অভিনয় করেছেন বিশ্বরূপ। মুক্তির অপেক্ষায় রয়েছে সেই ছবি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'আমার বস'। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রুতি দাস। অন্যদিকে, মা হওয়ার পর কাজে ফিরলেন রূপসা। জানা যাচ্ছে, এই মাইক্রো সিরিজের গল্পে থাকবে দারুণ চমক। ইতিমধ্যেই শেষ হয়েছে শুটিং। খুব তাড়াতাড়ি জি ফাইভে আসছে এই নতুন ঘরানা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া