শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০২ জুন ২০২৫ ১৬ : ৪৬Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: ২০০৯ সালের পয়লা জুন থেকে শুরু হয়েছিল হিন্দি সিরিয়াল ‘পবিত্র রিস্তা’র সম্প্রচার। এই ধারাবাহিকে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বেঁধেছিলেন অঙ্কিতা লোখান্ডে। এই মেগার সেটেই সুশান্ত-অঙ্কিতার প্রেম শুরু হয়। একসঙ্গে রিয়্যালিটি শোয়েও অংশ নিয়েছিলেন দু’জনে। এরপরই সুশান্তের বড়পর্দার যাত্রা শুরু হয়। একের পর এক সাফল্য পেতে শুরু করেন অভিনেতা। তার কিছুদিন পরই দু’জনের সম্পর্ক ভেঙে যায়।
'পবিত্র রিশতা’ ধারাবাহিকে কাজ করার সময় সহঅভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রেমে পড়েন অঙ্কিতা। প্রায় সাত বছর প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। এমনকী, অনুরাগীদের ধারণা ছিল, সাত পাক ঘুরে সংসারও করবেন তাঁরা। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি। সাত বছর পরে সম্পর্কে ইতি টানেন সুশান্ত ও অঙ্কিতা।
যদিও তাঁদের বিচ্ছেদের আসল কারণ কখনও প্রকাশ্যে আনেননি তাঁরা। ২০২০ সালে অকালমৃত্যু হয় সুশান্তের। অভিনেতার মৃত্যুরহস্য আজও সমাধান হয়নি। সুশান্তের সঙ্গে বিচ্ছেদের পর ভিকি জৈনর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অঙ্কিতা।
কিন্তু অঙ্কিতার স্মৃতির পাতায় আজও উজ্জ্বল প্রাক্তন প্রেমিকের নাম। ১৬ বছর পূর্ণ হল ধারাবাহিক 'পবিত্র রিশতা'র। এদিন এক সাক্ষাৎকারে নস্টালজিয়ায় ভাসলেন অভিনেত্রী। তিনি বলেন, "সুশান্ত খুব ভাল অভিনেতা ছিল। ও সব সময় আমায় সাহায্য করত। প্রথম প্রথম সিন মুখস্থ করতে ভয় পেতাম। একটানা সিন করতেও ভয়ে হাত-পা কাঁপত। তখন সুশান্ত মনোবল জোগায়। আমায় শিখিয়েছিল, কীভাবে সবদিক সামাল দিয়ে অভিনয় করতে হয়।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি