শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ফের মুখ বদল জনপ্রিয় ধারাবাহিকে! কোন নায়ককে সরিয়ে জায়গা পাকা করলেন ইন্দ্রনীল মল্লিক?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ৩০ মে ২০২৫ ১৮ : ২৪Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: বাংলা ধারাবাহিক মানেই এখন মুখ বদলের খেলা! চারদিকে শুধু মুখ বদল।
ইতিমধ্যেই হয়েছে 'কোন গোপনে মন ভেসেছে'-তে রোহিণী চরিত্রে মুখ বদল। 'তুই আমার হিরো'-তে 'মধুবনী' চরিত্রেও মুখ বদল। অন্যদিকে, 'চিরসখা' ধারাবাহিকে বর্ষার মায়ের মুখ বদল!

 

কিছুদিন আগেই হয়েছিল সান বাংলার 'পুতুল টিটিপি' ধারাবাহিকে মিতুলের মুখ বদল। আর মিতুলের পর এবার এই সিরিয়ালের মৈনাকের মুখ বদল হল। এতদিন 'মৈনাক'-এর চরিত্রে অভিনয় করেছেন শৌণক রায়, এবার থেকে এই চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল মল্লিককে। জানা যাচ্ছে, শৌণক রায় বর্তমানে একসঙ্গে অভিনয় করছেন স্টার জলসার 'গৃহপ্রবেশ' এবং জি বাংলার 'ফুলকি'তে। সম্ভবত সেই ব্যস্ততাই এই হঠাৎ মুখ বদলের কারণ। মৈনাকের চরিত্রটি বরাবরই নেতিবাচক। আর নেতিবাচক চরিত্রে দারুণ প্রশংসিত ইন্দ্রনীল। ইতিমধ্যেই নতুন চরিত্রে শুটিং শুরু করেছেন তিনি।

 

গল্পে সমাজের চোখে সে দুর্বল, অশিক্ষিত, টেনেটুনে পাশ! কিন্তু মনের ভিতরে তার অদম্য জেদ।‌ সে পর্দার 'পুতুল' ওরফে খেয়ালী মণ্ডল। সান বাংলার ধারাবাহিক 'পুতুল টিটিপি'তে খেয়ালীর সঙ্গে জুটি বেঁধেছেন সৈয়দ আরেফিন। গল্পে তাঁর চরিত্রের নাম 'ময়ূখ'। 

 

ধারাবাহিকের নিত্যনতুন মোড় দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। পুতুলকে প্রতি পদে সবাই অপমান করলেও তার পাশে সব সময় থাকে ময়ূখ। একসঙ্গে বিপদের মোকাবিলা করে তারা। গল্পের নতুন মোড়ে মুখ বদলের ফলে ধারাবাহিকের টিআরপি-তে কতটা প্রভাব পড়ে, সেটাই দেখার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া