শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ৩০ মে ২০২৫ ১৭ : ৩৮Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
কবে 'শক্তিমান' আনছেন রণবীর?
কয়েক মাস ধরে জল্পনা চলছে যে বলি অভিনেতা রণবীর সিং একটি নতুন 'শক্তিমান'-এর গল্পের প্রযোজনা করতে চলেছেন এবং মূল নির্মাতা মুকেশ খান্নার সঙ্গে সহযোগিতা করতে চলেছেন। তবে সম্প্রতি তাঁর টিম এই জাতীয় সমস্ত দাবি বাতিল করে দিয়েছেন। এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে, এই মুহূর্তে আদিত্য ধরের 'ধুরন্ধর'-এ কাজ করছেন রণবীর। এরপর শুরু করবেন 'ডন ৩'-এর কাজ। এর মাঝে 'শক্তিমান' নিয়ে কোনও পরিকল্পনা নেই।
ছেলে-মেয়ের কাছে অপমানিত করণ?
করণ জোহরের জন্মদিনে শুভেচ্ছাবার্তা তাঁকে ভরিয়েছিলেন তারকারা। এদিকে, ছেলে। যশ ও মেয়ে রুহির থেকে এই বিশেষ দিনে অপমানিত হলেন তিনি? আসলে দুই ছেলে-মেয়েকে নিয়ে খুনসুটিতে মেতেছিলেন করণ। সেখানেই দুই খুদে বাবাকে নিজস্বী তুলতে এবং 'পাউট' করতে বারণ করেন। আর তা মজার ছলে ক্যামেরাবন্দি করে সমাজমাধ্যমে ভাগ করেন করণ জোহর।
আদিত্যর প্লেব্যাক
অভিনয়ে দর্শকের মন জয় করার পর আদিত্য রায় কাপুর এবার গায়ক হিসেবে ধরা দিতে চলেছেন। 'মেট্রো ইন দিনো' ছবির জন্য তিনি প্লেব্যাক করেছেন। ফলে তিনি অভিনয়ের পর যে এবার তাঁর গানের জাদু দিয়ে দর্শকদের মন জয় করতে প্রস্তুত সেটা বলাই যায়। সম্প্রতি 'মেট্রো ইন দিনো' ছবিটির গান 'জামানা লাগে'-এর লঞ্চে এসে এই ছবির মিউজিক কম্পোজার প্রীতম জানিয়েছেন যে আদিত্য এই ছবির জন্য গান গেয়েছেন শুধু তাই নয়, তিনি রীতিমত এদিন অভিনেতার প্রশংসা করেন তাঁর গানের জন্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি