শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | অজান্তেই একে অপরকে ভালবেসে ফেলেছে 'পুতুল-ময়ূখ', শুটিং ফ্লোরে ফাঁস হল কোন‌ সিক্রেট?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ মে ২০২৫ ১৬ : ০৩Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: একটু একটু করে কি পুতুলকে ভালবেসে ফেলছে ময়ূখ? মুখে কিছু না বললেও এই বৈশাখেও যেন ভালবাসার মরশুম! কিন্তু শ্বশুরবাড়ির প্রিয় পাত্রী কি হয়ে উঠতে পারবে পুতুল? জানতে আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল এনটি ওয়ান স্টুডিওতে, সান বাংলার ধারাবাহিক 'পুতুল টিটিপি'র শুটিং ফ্লোরে।

 

জামাইষষ্ঠী জমজমাট 

 

সামনেই জামাইষষ্ঠী, তাই নতুন প্রোমোর তোরজোড় চলছে ফ্লোরে। এদিকে একে অপরের সঙ্গে পরবর্তী দৃশ্য নিয়ে আলোচনা করছেন নায়ক-নায়িকা। ভিও দেওয়ার পর চলছে ক্লোজ আপ শট। সবশেষে লাইট চেঞ্জ। ব্যস এবার একটু বিরতি। কফির কাপ হাতে মেকআপ রুমের দিকে এগিয়ে গেলেন পর্দার 'পুতুল-ময়ূখ' ওরফে খেয়ালী মণ্ডল ও সৈয়দ আরেফিন। দু'জনের মুখেই একটু লাজুক ভাব। এটা কি সব সময় বজায় থাকে? প্রশ্ন করতেই মুচকি হেসে খেয়ালী বলেন, "না ঠিক তা নয়। আসলে সিনের মধ্যে সব সময় থাকি তো, তাই হুট করে চরিত্রটা থেকে বেরোতে একটু সময় লাগে।" খেয়ালীর কথায় সায় দেয় আরেফিন। জামাইষষ্ঠীর জন্য এত আয়োজন, এই অবেলায় তো ঠিক করে খেতেও পারবেন না? আরেফিনের তড়িঘড়ি জবাব, "এটাই তো চাই। যত না খেতে হয় তত ভাল। আসলে আমি খুব একটা খেতে ভালবাসি না। তাই অবেলায় সিনের জন্য প্রচুর খেতে না হলেই আমার জন্য ভাল।"

 

অজান্তেই প্রেমে ডুব

 

শ্বশুরবাড়ির সঙ্গে বরের মন বুঝতেই তো সময় পেরিয়ে যায়, 'পুতুল' কতটা তাড়াতাড়ি 'ময়ূখ'-এর মন জয় করবে? খেয়ালীর কথায়, "আমরা কেউই যে মারাত্মক চেষ্টা করছি তা কিন্তু নয়। এটা মন থেকেই আসছে। একটু একটু করে একে অপরকে অজান্তেই ভালবেসে ফেলছি। গল্পের মোড়ে আরও চমক আসছে!" পর্দার বউ কেমন? একটু হেসে আরেফিন বলেন, "পুতুল খুবই ভাল। খেয়ালীও ভাল। ওর সঙ্গেই সবচেয়ে বেশি সিন থাকে। আমরা অনেক বিষয়ে আলোচনা করি।‌ যদিও কাজের ফাঁকে খুব বেশি সময় পাই না।" কেমন বুঝলেন এই ক'দনি একে অপরকে? জোরে হেসে খেয়ালী বলেন, "আমায় দেখলে মনে হয় শান্ত তবে ক্যামেরা বন্ধ হলেই আসল রূপটা সামনে চলে আসে। যদিও আরেফিনদা কম কথা বলে, একটু চুপচাপ প্রকৃতির। তবে আমাদের দু'জনের একটা বিষয়ে মিল আছে। দু'জনেই মাঝেমধ্যেই ঘেঁটে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠে শুটিংয়ে আসলে মুডটা একটু ঘেঁটে থাকে।" খেয়ালীর কথা শুনে হেসে ফেলেন আরেফিন। 

 

 

 

একটু আড্ডাতেই সময় বেশ খানিকটা এগিয়ে গেল। পরবর্তী দৃশ্যের জন্য তৈরি হতে হবে নায়ক-নায়িকাকে। তাই তাড়াতাড়ি কফি শেষ করে, আবারও 'পুতুল-ময়ূখ' হয়ে ওঠার প্রস্তুতি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া