শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৪ মে ২০২৫ ১৮ : ২২Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
কান-এ কালো টিকা আলিয়ার
চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন বলিউডের বহু তারকা। শুরুতে কান-এ যাবেন না বলে ঠিক করেছিলেন আলিয়া ভাট। তবে এবার কানে ডেবিউ করেই ফেললেন আলিয়া। পরনে প্যাস্টেল শেডের শিয়াপরেলি কালেকশনের বডিকন ড্রেস। কানে ছোট্ট হিরে-মুক্তোর দুল। টাইট করে বাঁধা খোপা। কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে পশ্চিমী ভিন্টেজ লুকে বাজিমাত করলেন আলিয়া ভাট। কিন্তু সাজপোশাক যেমনই হোক, কুনজর এড়াতে দেশি টোটকা ব্যবহার করলেন অভিনেত্রী। আলিয়ার কান-এর লাল গালিচায় হাঁটার ছবি সামনে আসতেই নজর কাড়ল কানের পাশে ছোট্ট কাজলের টিপ। অর্থাৎ কুনজর এড়াতে কালো টিকায় ভরসা করেছেন তিনি।
সুদ-সহ টাকা ফেরালেন পরেশ রাওয়াল
'হেরা ফেরি ৩'-থেকে সরে দাঁড়িয়েছেন পরেশ রাওয়াল। জানা গিয়েছিল পরেশ রাওয়ালের বিরুদ্ধে মামলা করেছিল অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা। অভিযোগ ছিল, পরেশ রাওয়াল এই ছবি থেকে সরে যাওয়ার ফলে নাকি বড় ক্ষতির মুখে পড়েছে প্রযোজনা সংস্থা। তবে জানা গিয়েছে, পরেশ রাওয়াল, এই ছবি থেকে বেরিয়ে গিয়ে ১৫ শতাংশ সুদ-সহ ১১ লক্ষ টাকা প্রযোজনা সংস্থাকে ফিরিয়ে দিয়েছেন।
যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন সলমন
২০২০ সালে গলওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষে শহীদ কর্ণেল বিকুমল্লা সন্তোষ বাবুর জীবনকাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে নতুন ছবি। সেই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন সলমন খান, আর পরিচালনায় রয়েছেন অ্যাকশন থ্রিলার ছবিখ্যাত পরিচালক অপূর্ব লাখিয়া! এই ছবির শুটিং শুরু হবে ২০২৫ সালের জুলাই মাসে, আর মুক্তির লক্ষ্যমাত্রা ২০২৬ সালের প্রথমার্ধ। সূত্র বলছে, এটি হতে চলেছে সলমনের কেরিয়ারের অন্যতম গুরুত্বপর্ণ এবং ভিন্নধর্মী ছবি। ঠিক সেই কারণেই শারীরিক পরিবর্তনের প্রস্তুতি শুরু করেছেন 'ভাইজান'। কঠিন শরীরচর্চার মধ্যে দিয়ে নিজের দিনযাপন করছেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি