রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Mamata Banerjee: দলে ঝগড়া-বিবাদ বরদাস্ত করবেন না, কড়া বার্তা মমতার

Riya Patra | ২৮ ডিসেম্বর ২০২৩ ১৬ : ৪৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: চাকলায় লোকনাথ মন্দির পরিদর্শন, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনের পর দেগঙ্গায় উত্তর চব্বিশ পরগণা জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় বক্তব্য রাখেন মমতা ব্যানার্জি। লোকসভা নির্বাচনের আগে জেলা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের। আর জেলা সফরের কর্মীসভায় দলের কর্মীদের যে কড়া বার্তা দিলেন দলনেত্রী, রাজনৈতিক মহলের মতে চব্বিশের ভোটের আগে, দলের কর্মীদের একপ্রকার বুস্টার ডোজ দিলেন দলনেত্রী। দলের কর্মীদের সাফ জানিয়ে দিলেন, কোনও প্রকার গোষ্ঠীকোন্দল, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ বরদাস্ত করবে না দল। উত্তর চব্বিশ পরগণায় একাধিকবার গোষ্ঠী কোন্দল, নেতা-নেত্রীদের নিজেদের মধ্যে বিবাদের কথা উঠে এসেছে। এদিন দলনেত্রীকে সেই বিবাদ মেটাতেই তৎপর হতে দেখা গিয়েছে। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, "যদি কেউ এখনও দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য, তাঁকে ডেকে নিয়ে আসুন। আমি কোনও ঝগড়া অ্যালাও করব না।" তারপরেই দলের কর্মীদের কড়া বার্তা দিয়ে বলেন, "কেউ যদি লোকালি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি, দলকে ভাল না বেসে নিজেকে ভাল বাসব, সেটা হবে না। মাথায় রাখতে হবে তৃণমূল মানুষের পরিবার।" তিনি আরও বলেন, "আমি বড় তাই আরএকজনকে পাত্তা দিলাম না, এটা সংগঠনের কাজ নয়। মনে রাখবেন, ছোট বড়, কেউ নিজে ঠিক করে না।" দলে সিনিয়র নেতাদের সম্মানের, মর্যাদা দেওয়ার বার্তাও দেন। নবীন-প্রবীণ দ্বন্দ্বের মাঝেই এই বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের। দলের জয় সুনিশ্চিত করতে এদিন উত্তর চব্বিশ পরগণা জেলার জন্য কোর গ্রুপ তৈরি করে দেন মমতা। নির্মল ঘোষ, ব্রাত্য বসু, শোভনদেব চট্টোপাধ্যায়,রথীন ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বোস, তাপস রায় সহ বেশ কয়েকজনকে নিয়ে কোর কমিটি তৈরির কথা বলেন। প্রতি ১০ দিন অন্তর কাজের পর্যালোচনা করা হবে , কাজের রিপোর্ট তাঁর কাছে জমা দিতে হবে বলেও জানান তিনি।
কর্মীদের কড়া বার্তার পাশাপাশি কটাক্ষ করেছেন কেন্দ্রকেও। বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, "বিজেপি নির্বাচন এলেই ঘোষণা করে ৫ কেজি চাল দেব, আমরা তো প্রথম থেকেই দিই।" নাগরিকত্ব প্রসঙ্গেও বলেন, "নাগরিক আপনারা সকলেই এদেশের, না হলে রেশন পাচ্ছেন কী করে? স্বাস্থ্য সাথী কী করে পাচ্ছেন? প্যান, আধার কার্ড হচ্ছে কী করে? এগুলো একটা ছলনা।" উদ্বাস্তু কলোনিতে পাট্টা দেওয়ার কথা উল্লেখ করেন। গেরুয়া শিবিরকে আক্রমণ করে মমতা বলেন, "সবাইকে দেখলে বলছে চোর চোর, সবথেকে বড় চোর, ডাকাতদের সর্দার ওরা। বিজেপি করলেই ওয়াশিং মেশিন, তৃণমূল করলেই জেলে ভরো।সব নেতাদের জেলে ভরো। কোনও মামলার বিচার হয়নি। জেলে ভরে রেখে দিচ্ছে। যাতে নির্বাচন করতে না পারে, যাতে দলের কাজ করতে না পারে।" ইন্ডিয়া জোট গোটা ভারতে থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে বলেও উল্লেখ করেন তিনি। জ্যোতিপ্রিয়র কথাও এদিন বলেন মমতা। বলেন, "বালুকে গ্রেপ্তার করেছে কেন? যাতে দলের কাজ, নির্বাচন করতে না পারে। সেই সুযোগে সিপিএম-কংগ্রেস-বিজেপি একসঙ্গে বেরিয়ে পড়েছে রাস্তায়।" সংসদে সাংসদদের সাসপেনশনের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারতে কোনওদিন হয়নি এরকম। যা চলছে অত্যাচার, সন্ত্রাস।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া