রবিবার ২৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৮ ডিসেম্বর ২০২৩ ১৩ : ০৬Pallabi Ghosh
একাধিকবার পুলিশ প্রশাসনকে বেআইনিভাবে গ্রামের ভেতর দিয়ে পাথর বোঝাই ট্রাক্টর চলাচল বন্ধ করার বিষয়ে উদ্যোগী হওয়ার জন্য অনুরোধ করেও কাজ না হওয়াতে বুধবার রাতে পাথর বোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ভাসাইপাইকর গ্রাম পঞ্চায়েতের সাহেবনগর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ডের পাকুড়ের বিভিন্ন পাথর খাদান থেকে ছোট ছোট ট্রাক্টরে করে সাহেবনগর গ্রামের রাস্তা দিয়ে এই পাথর মুর্শিদাবাদ জেলাতে নিয়ে আসা হয়। এরপর এই পাথর ধুলিয়ান ডাকবাংলা মোড় এলাকার বিভিন্ন স্থানে জড়ো করে রাখা হয়। পরে সময় মতো ওই পাথর ডাম্পার করে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে বলে গ্রামবাসীদের অভিযোগ।
বিক্ষোভরত গ্রামবাসীরা জানান, ইসলামপুর হয়ে সাহেবনগর গ্রামের মধ্য দিয়ে চাঁদপুর বাজারের উপর দিয়ে নিয়মিত চলছে পাথর বোঝাই ট্রাক্টর। বেআইনি এই কাজে পুলিশ প্রশাসনের মদত থাকায় একাধিকবার ট্রাক্টর চালকদেরকে বললেও তারা গ্রামের পথ দিয়ে পাথর বোঝাই গাড়ি নিয়ে যাওয়া বন্ধ করেনি। তার ফলের সমস্যার মধ্যে পড়ছেন সাধারণ মানুষ। তাঁদের বক্তব্য -রাজ্য সড়ক বা জাতীয় সড়কের উপর দিয়ে পাথর বোঝাই লরি বা ট্রাক্টর নিয়ে যাওয়া হলে তা সকলের নজরে পড়ে যাবে। তাই গ্রামীণ রাস্তা ব্যবহার করে এই বেআইনি কাজ করা হচ্ছে।
বুধবার রাত সাড়ে দশটার পর বেশ কয়েকজন ট্রাক্টর চালক গ্রামের রাস্তা দিয়ে পাথর বোঝাই করে ট্রাক্টর নিয়ে যাওয়া শুরু করতেই গ্রামবাসীরা বাধা দেন। আর এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। গ্রামবাসীরা একাধিক পাথর বোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে এলাকাতে ছুটে আসে সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। বেআইনি পাথর বোঝাই ট্রাক্টর চলাচল বন্ধের আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার