শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'ধর্ম সংকট'-এ সত্যম-রোশনি! জটিল প্রেমের সমীকরণে শেষমেশ কী হবে জুটির ভবিষ্যৎ?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ মে ২০২৫ ১৬ : ৩৪Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: 'শ্রীমান ভার্সেস শ্রীমতী'তে জুটি বেঁধেছিলেন সত্যম ভট্টাচার্য ও রোশনি ভট্টাচার্য। আরও একবার পর্দায় একসঙ্গে দেখা যাবে তাঁদের। তবে বড়পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্ম 'ফ্রাইডে'-র নতুন সিরিজে জুটি বাঁধছেন সত্যম-রোশনি‌। ভিক ও শাহিন আখতারের পরিচালনায় আসছে 'ধর্ম সংকট'। 

 

 

 

গল্পে সহজ-সরল ছেলে সৌভিকের হঠাৎ দেখা হয় স্বাধীনচেতা মৌ-এর সঙ্গে।‌ ঘটনাচক্রে সৌভিক জানতে পারে, সেই মেয়েটাই অফিসে সদ্য আসা ইন্টার্ন, আর তাকেই বস সৌভিকের টিমে দিয়ে দিয়েছে। মৌ ধীরে ধীরে সৌভিকের সরলতা, হৃদয়বান চরিত্র দেখে তাকে ভালবেসে ফেলে।

 

 

 

তাদের প্রেম যখন মধ্যগগনে তখনই বাস্তবতার ঝড় নামে দু'জনের জীবনে। সৌভিক জানতে পারে, মৌ ইসলাম ধর্মের মেয়ে। আর সৌভিকের পরিবার, বিশেষত তার কৃষ্ণভক্ত ব্রাহ্মণ মা, ইসলামীদের থেকে শতহস্ত দূরে থাকেন, তিনি কোনওভাবেই এই সম্পর্ক মেনে নেবেন না। অন্যদিকে, আত্মবিশ্বাসী ও স্পষ্টবাদী মৌ-ও তার পরিবারকে বোঝাতে ব্যর্থ হয় যে সে একজন হিন্দু ব্রাহ্মণ ছেলেকে বিয়ে করতে চায়।

 

 

 

এই অবস্থায় শুরু হয় ধর্ম, সমাজের এবং পরিবারের বিরুদ্ধে তাদের লড়াই। তবুও, প্রশ্ন থেকেই যায়-প্রেম কি সব বাধা পেরিয়ে জিতবে?নাকি ধর্মসঙ্কট তাদের চিরতরে আলাদা করে দেবে?

 

 

 

এই সিরিজের মুখ্য চরিত্রে সত্যম ও রোশনি থাকলেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রীলেখা মুখোপাধ্যায়, সুমন বসু ও দীপক হালদারকে। সিরিজের শুটিং শেষ হয়েছে বেশ কিছুদিন আগেই। চলতি বছরের মাঝামাঝি সময়ে 'ফ্রাইডে'তে মুক্তি পাবে 'ধর্ম সংকট'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া