শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৭ মে ২০২৫ ২০ : ৪২Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: শুরু থেকেই টিআরপি তালিকায় বেশ পাকাপোক্ত জায়গা ধরে নিয়েছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'। 'অপু-আর্য'র কেমিস্ট্রি মন কাড়ছে দর্শকের।
কিছুদিন আগে অপুর মায়ের কথায় নিজে উদ্যোগী হয়ে নায়িকার বিয়ে দেওয়ার চেষ্টা করছিল আর্য। কিন্তু সেই বিয়েও ভেঙেছে। সেই গল্প দেখানোর পরেই দর্শকের ধারণা হয়েছিল এই বুঝি তা হলে নায়ক-নায়িকার প্রেম জমল বলে। কিন্তু এত সহজে কি নায়ক-নায়িকার মিল হয়?
এদিকে, মীরা যে কোনও না কোনও ভাবে প্যাঁচে ফেলার চেষ্টা করবে নায়িকাকে, সেটা গত কয়েকটি পর্বেই স্পষ্ট হয়েছে। কিন্তু অপু জানে কী ভাবে পরিস্থিতি সামলে ওঠা যায়। সব দিক সামাল দিতে গিয়ে নিজের মনের কথাকে আর গুরুত্ব দেওয়া হয় না তার। অন্যদিকে, আর্যও একটু একটু করে ভালবেসে ফেলে অপুকে। কিন্তু মুখে স্বীকার করে না।
আর্যর মুখে ভালবাসার কথা শুনবে বলে অপেক্ষা করতে থাকে অপর্ণা। শেষমেশ সেই সুদিন এল। সম্প্রতি, প্রকাশ্যে আসা প্রোমোয় দেখা যাচ্ছে ঘুমন্ত অপুকে নিজের মনের সব কথা জানিয়ে দেয় আর্য। এতদিন ভালবাসার কথা বলতে না পারায়, আবেগে তার চোখে জল আসে। সে ভাবে, অপু সবে বড় হচ্ছে, আর তার বার্ধক্য আসছে। কীভাবে অপুকে নিয়ে সংসার করবে সে? ভালবাসায় যে দায়িত্ব নিতে হয়! কীভাবে পারবে সবটা সামাল দিতে? আর্যর কথা শুনে ফেলে অপর্ণা। এবার কি আর্যকে সাহস জোগাবে সে? কোন দিকে এগোবে দু'জনের সম্পর্ক?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি