রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
পরমা দাশগুপ্ত | | Editor: শ্যামশ্রী সাহা ১২ মে ২০২৫ ১৭ : ০১Snigdha Dey
কফিশপের টেবিলে লোভনীয় খাবার? ছবি পৌঁছে গেল সোশ্যাল মিডিয়ায়। পছন্দের সাজে সুন্দর দেখাচ্ছে? স্টোরি রেডি। বেড়াতে গিয়েছেন দারুণ একটা জায়গায়। রিল তো করতেই হবে। এ ছবি এখন ঘরে ঘরে। আর সেই একই পথে আরও খানিক দূর হেঁটে অনেকে এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। রিল করে, ছবি তুলে, লিখে, মুখে খই ফুটিয়ে যাঁরা প্রভাবিত করেন আমজনতাকে। হরেক পণ্যের বিজ্ঞাপনী বয়ানকে স্রেফ কথার ফোয়ারায়, রিলের চেহারায় বিশ্বাসযোগ্য করে তুলে দর্শকমনে বুনে দেন আরও ভাল থাকার, এগিয়ে চলার খিদে। কিন্তু ভেবে দেখেছেন কি এমনটা করতে করতে তাঁদের নিজেদের জীবনটাই কীভাবে ‘কনটেন্ট’ হয়ে ওঠে? ফলোয়ার আর জনপ্রিয়তা বাড়ানোর বেলাগাম খিদে তাঁদের নিজেদের পথচলাকে কতটা প্রভাবিত করে ফেলে? রিলে ঠাসা জীবন কতটা গিলে ফেলে তাঁদের ‘রিয়েল’ জীবনকে?
রিলে নয়, ঘোর বাস্তবে এক মিলিয়ন ফলোয়ারের কাঙ্খিত মাইলস্টোনে পৌঁছতে না পারার হতাশা মাত্র ২৪-এই দাঁড়ি টেনে দিয়েছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিশা আগরওয়ালের তরতাজা জীবনে। কিন্তু এমন চরম সীমায় পৌঁছে যাওয়ার আগেও কি থাকে বিপদের হাতছানি? সোশাল মিডিয়া-সর্বস্ব এক প্রজন্মের কাছে তারই হালহকিকত তুলে ধরেছে সম্প্রতি জি ফাইভে মুক্তি পাওয়া ছবি ‘লগআউট’। পরিচালক অমিত গোলানি ও কাহিনিকার বিশ্বপতি সরকারের যুগলবন্দিতে টানটান এই সাইবার থ্রিলারে আরও একবার দর্শককে চমকে দিয়েছেন বাবিল খান। বুঝিয়ে ছেড়েছেন বাবা ইরফান খানের অভিনয়ের জাদু তাঁরও শিরায় শিরায় বইছে।
ছবিতে দিল্লির বাসিন্দা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার প্রত্যুষ দুয়া (বাবিল) ওরফে প্র্যাটম্যান ১০ মিলিয়ন ফলোয়ারের ম্যাজিক ফিগারের দোরগোড়ায় দাঁড়িয়ে। যার জীবনের সবটুকুতেই অ্যাপ-ওয়েবসাইট-চ্যাটবক্সের ডিজিটাল দুনিয়া আষ্টেপৃষ্টে জড়িয়ে। ফলোয়ার বাড়ানোর নেশায় প্র্যাটম্যানের নিত্য দড়ি টানাটানি চলে কনটেন্ট দুনিয়ার প্রতিপক্ষ অঙ্কিতা ওরফে নৌটঙ্কিতার সঙ্গে। আর সেই রেষারেষিতে পাল্লা দিতে দৈনন্দিন খাওয়া, পরা, থাকা থেকে প্রেম কিংবা ব্রেকআপ, এমনকী দিদির (রসিকা দুগল) একরত্তি মেয়েও প্রত্যুষের কাছে স্রেফ ‘কনটেন্ট’ বই আর কিছু নয়। বিরাট অঙ্কের বিজ্ঞাপনী ডিল পকেটস্থ করার তাড়ায় সর্বক্ষণ তাকে ছুটিয়ে চলে বন্ধু-ম্যানেজার জেডি (গন্ধর্ব দেওয়ান)। এহেন প্র্যাটম্যানের ফোন খোয়া যায় এক নেশা-লাগা রাতে। ফোনের খোঁজে পাগলপারা প্রত্যুষের হঠাৎই কল আসে একটি অ্যাপ থেকে। এক নারীকণ্ঠ জানায়, ফোনের খোঁজ সে জানে। নিজেকে প্র্যাটম্যানের শ্রেষ্ঠ অনুরাগীর পরিচয় দেওয়া সেই মেয়ে ফোন ফিরিয়ে দেওয়ার নামে ফোনের লক খোলার পিন চাইলে উপায় না দেখে প্রত্যুষ তা দিয়েও বসে। ব্যস! নিজের জীবনটাকে হরেক অ্যাপে বেঁধে ফেলা প্রত্যুষের সর্বস্ব চলে যায় এসকে নামে সেই মেয়ের (নিমিষা নায়ার) হাতের মুঠোয়। এরপরে ব্ল্যাকমেলিং আর সাইবার স্টকিংয়ের ফাঁসে সেই মেয়ের সুতোর টানে পুতুলের মতোই নাচতে থাকে প্র্যাটম্যান। সব পেরিয়ে প্রত্যুষ কি ফেরত পাবে তার ফোন আর জীবনের নিয়ন্ত্রণ? তা নিয়েই এগোয় ছবির গল্প।
হাতে গুনে ঠিক দু-তিনটে দৃশ্য বাদ দিলে ঘণ্টা দেড়েকের ছবি জুড়ে শুধুই বাবিলের একক অভিনয় বলা চলে। কারণ বাকিটায় জেডি কিংবা এসকে থাকে ফোনকলে, অডিও উপস্থিতিতে। আর তাতে একাই রীতিমতো দর্শকমনের দখল নিয়ে নেন ইরফান-পুত্র। ইনফ্লুয়েন্সার-জীবনের ওঠাপড়া, রিলের খিদেয় রিয়েল থেকে দূরে সরে যাওয়ার তাড়না এবং অন্তঃসারশূন্যতা, ফোন হারিয়ে ফেলার উথালপাথাল দশা, নিজের জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার যন্ত্রণা, হতাশা থেকে বিপদ থেকে উদ্ধার পাওয়ার ছটফটানি কিংবা মাথা ঠান্ডা রেখে পরিত্রাণের পথ খোঁজা— সব রকমের অনুভূতিকেই বাবিল ফুটিয়ে তুলেছেন সাবলীল অভিনয়ের অনায়াস দক্ষতায়। ছোট্ট উপস্থিতিতেও রসিকা যথারীতি অনবদ্য। সংক্ষিপ্ত দৃশ্য-পরিসরে নিমিষা কিংবা গন্ধর্বের কিছু করার ছিল না তেমন। তবে অডিও উপস্থিতিতে তাঁরাও কম যাননি কেউই।
এমন একক চরিত্র-নির্ভর কাহিনিকে বিশ্বাসযোগ্য করে গড়ে তুলতে, টানটান গল্পে দর্শককে টেনে রাখতে সফল পরিচালক-কাহিনিকার জুটি। গল্প বলার ভঙ্গী টেনশন আর আগ্রহ বাড়িয়ে চলে শুরু থেকে শেষ। ফাঁদে ধরা পড়া ইঁদুরের ছটফটানির সঙ্গে প্রত্যুষের পরিস্থিতিকে মিলিয়ে দেওয়া, অ্যাপের বন্দিদশা থেকে বেরোতে ঘুমিয়ে থাকা ল্যান্ডলাইনকে জাগিয়ে তোলার চেষ্টার মতো দৃশ্যগুলো কিংবা একাধিক সংলাপ প্রশংসার দাবি রাখে। তবে এতকিছুর পরে শেষপাতে এসে দাগ কাটতে পারেনি ক্লাইম্যাক্স। বাকিটার তুলনায় বড্ড জোলো লাগে তার বুনোট। ডিজিটাল দুনিয়ায় এত স্বচ্ছন্দ, অভ্যস্ত প্রত্যুষের পুলিশি সাহায্য না নিয়ে এত সহজে অচেনা মানুষকে নিজের পিন জানিয়ে দেওয়াটাও খানিক অবিশ্বাস্য ঠেকে সেই সঙ্গে।
‘সিটিআরএল’, ‘হ্যাকড’-এর মতো ছবির হাত ধরে আগেই জনপ্রিয় হয়েছে সাইবার দুনিয়ার বিপদের কাহিনি। অল্প চোনাটুকু বাদ দিলে সেই তালিকায় নবতম সংযোজন ‘লগআউট’কেও স্টারমার্ক দেওয়াই যায় বোধহয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি