রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১১ মে ২০২৫ ২০ : ০৭Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: বহু বছর পর লাইট,ক্যামেরা, অ্যাকশনের জগতে ফিরছেন পরিচালক হরনাথ চক্রবর্তী। তবে এবার বড়পর্দায় নয়, বরং ফিরছেন ওটিটি প্ল্যাটফর্মে। হরনাথ চক্রবর্তীর পরিচালনায় তৈরি হচ্ছে ওয়েব সিরিজ 'ইচ্ছেপূরণ'।
মুখ্য দুই চরিত্র 'অপর্ণা' ও 'অপূর্ব'-এর ভূমিকায় দেখা যেতে চলেছে ঈশানী সেনগুপ্ত ও দেবরাজ ভট্টাচার্যকে। গল্পে জীবনবিমা সংস্থার এজেন্ট অপূর্ব। স্ত্রী, সন্তানকে নিয়ে সংসার চালাতে নাজেহাল সে। আচমকাই তার হাতে আসে এক জাদু পাথর, যা দিয়ে রাতারাতি বদলে যায় তাদের আর্থিক পরিস্থিতি। তারপর কী হবে? স্বপ্নপূরণ হবে তাদের নাকি ভাঙবে মোহ? সেই নিয়েই এগোবে সিরিজের গল্প।
সিরিজের কাহিনি ইমন চক্রবর্তীর। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। অন্যান্য চরিত্রে রয়েছেন শঙ্কর দেবনাথ, কোরক সামন্ত, রানা বসু ঠাকুর প্রমুখ। সাতটি পর্বের এই সিরিজ মুক্তি পাবে প্ল্যাটফর্ম এইটে। ইতিমধ্যেই কলকাতা ও আশপাশের বেশকিছু এলাকায় চলছে শুটিং।
প্রসঙ্গত, মাস কয়েক আগেই স্ত্রী বুলা চক্রবর্তীকে হারিয়েছেন পরিচালক। স্ত্রীর শারীরিক অবস্থার অবনতির কারণেই পিছিয়েছিল এই সিরিজের শুটিং। কিন্তু তার মাঝেই তাঁর দাম্পত্যে ছন্দপতন। স্ত্রীর মৃত্যুশোক কাটিয়ে ফের ফ্লোরে ফিরেছেন পরিচালক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি