রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১১ মে ২০২৫ ১৫ : ৪৪Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: একটু একটু করে কাছাকাছি আসছে পারুল-রায়ান। ঝগড়া ভুলে এবার শুধু প্রেমে ডুব দেবে জুটিতে? নাকি ফের গণ্ডগোল বাঁধবে দু'জনের সংসারে? জানতে আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল ইন্দ্রপুরী স্টুডিওতে, জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা'র শুটিং ফ্লোরে।
পারুল-রায়ানের রোম্যান্স
কলেজের অনুষ্ঠানে কেউ রায়ানকে মেরে ফেলার ছক কষেছিল। ভাগ্যের জোরে বেঁচে ফিরেছে সে। কিন্তু কে ঘটালো এমন বিপদ? সবার মুখ ফ্যাকাসে। থমথমে ফ্লোর। একটা পিন পড়লেও যেন শোনা যাবে! নিস্তব্ধতা ভাঙল পরিচালকের 'কাট'-এর শব্দে। লাঞ্চ ব্রেকের পর থেকেই একটানা সিন চলছে। বিকেলের ঝোড়ো হাওয়া দিতেই পরিচালকের কাছে আবদার এল, একটু বিরতির। রাজিও হলেন তিনি।
ঝোড়ো হাওয়া সঙ্গে এক কাপ গরম চা। এবার যেন টানটান উত্তেজনা কাটিয়ে শান্তির খোঁজ পেল পারুল-রায়ান ওরফে ঈশানী চট্টোপাধ্যায় ও উদয়প্রতাপ সিং। তার মাঝেই আড্ডা শুরু। কলেজ লাইফ কেমন এনজয় করছেন? জোরে হেসে উদয়ের জবাব, "খুব! যা সব ঘটছে! তাছাড়া বউয়ের সঙ্গে এক কলেজে পড়ার সৌভাগ্য ক'জনের হয়?" ঈশানীর কথায়, "বাস্তবে এমন এক্সপিরিয়েন্স না হলেও, পর্দায় অনেক বেশি কলেজ লাইফটা ভাল কাটছে।"
টিআরপির চাপ কতটা?
দর্শকের ইচ্ছাপূরণ তাহলে হচ্ছে, কাছাকাছি আসছে পারুল-রায়ান? একটু যেন লজ্জা পেয়ে ঈশানী বলেন, "হ্যাঁ, কিন্তু একেবারে ভরপুর রোম্যান্স হয়তো দেখানো হবে না। একটু একটু করে একে অপরকে ভালবাসবে। আর ওই রোমান্টিক সিন করতে গিয়ে আমাদের খুনসুটিতে মাড়ি কেটে গিয়েছে আমার। আগে টিভির পর্দায় যেমন রোমান্টিক সিন দেখতাম, তেমন নিজে করতে খুব মজা পেয়েছি। বারবার রি-টেক করতে বলছিলাম।" উদয় তো পুরো ফ্লোর মাতিয়ে রাখেন? মিচকে হেসে নায়কের জবাব, "এখানে অনেকেই আমার থেকে বয়সে ছোট হলেও, আমিই সবচেয়ে দুষ্টু। এত ঘন্টা সময় ফ্লোরে কাটাতে হয়, তাই ভাবি একটু দৌরাত্ম্য করি।" টিআরপির চাপটা কি বেড়েছে? উদয়ের কথায়, "শুরুতে একেবারেই ছিল না। তারপর দর্শকের প্রত্যাশা বাড়তে থাকল, আমরাও আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করলাম। এখনও আমাদের উপর থেকে ভরসা হারাবেন না। ঠিক আবারও দর্শকের মন ভাল করে দেব।" উদয়ের কথায় সম্মতি জানিয়ে ঈশানী বলেন, "ওঠাপড়া তো থাকবেই। তবে নায়ক-নায়িকার উপর প্রেসারটা বেশি থাকে এটা বুঝেছি। আমরা চেষ্টা করছি।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি