রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | টানা ছ'ঘণ্টা ধরে চলল অস্ত্রোপচার! আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পবনদীপ

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৬ মে ২০২৫ ১৯ : ৩৬Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: সোমবার সাতসকালে গুরুতর আহত হন 'ইন্ডিয়ান আইডল' খ্যাত পবনদীপ রাজন। ভোর ৩.৪০ মিনিট নাগাদ পবনদীপের গাড়ির সঙ্গে একটি মালবাহী ট্রাকের ধাক্কা লাগে হাইওয়েতে। তার জেরেই এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। পবনদীপ উত্তরাখণ্ডের চম্পাওয়াটের বাসিন্দা। নিজের বাড়ি থেকে আহমেদাবাদের এক অনুষ্ঠানের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পবনদীপের সঙ্গে ছিলেন তাঁর বন্ধু অজয় মেহরা ও চালক রাহুল সিংহ। 

 

 

 

প্রাথমিক তদন্তে জানা যায়, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। যার জেরে নিয়ন্ত্রণ হারায় গাড়ি এবং ধাক্কা লাগে ট্রাকের সঙ্গে। চালক-সহ দু’জন যাত্রীই গুরুতর ভাবে জখম বলে জানা যায়।

 

 

 

হাত-পায়ের হাড় ভেঙেছে পবনদীপের। মাথাতেও চোট লেগেছে গায়ক। অবস্থা স্থিতিশীল হলেও বেশ কয়েকটি অস্ত্রোপচার হয়েছে তাঁর। প্রায় ছ'ঘন্টা ধরে আইসিইউতে লড়াই করে পবনদীপ। জানা যাচ্ছে, এখন তিন-চারদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাঁকে। তারপর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন, পরবর্তী চিকিৎসার বিষয়ে। 

 

 

 

 

 

‘ইন্ডিয়ান আইডল ১২’-এর মাধ্যমে লাইমলাইটে আসেন পবনদীপ রাজন। ওই সিজনে বিজেতার ট্রফি হাতে তুলে নেন তিনি। এরপর একের পর এক শো, রেকর্ডিংস করে ভক্ত মনে জায়গা করে নিয়েছেন উত্তরাখণ্ডের এই ছেলে। তবে কাজের জন্য যেমন খবরে থেকেছেন, তেমনই চর্চায় পবনদীপের ব্যক্তিগত জীবন। বিশেষ করে অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে সম্পর্ক। 

 

 

 

 

অরুণিতা-পবনের সম্পর্ক শুধু রিয়্যালিটি শোয়ের মঞ্চেই থেমে থাকেনি। নিজেদের এখনও পর্যন্ত 'ভাল বন্ধু'র তকমা দিলেও সূত্রের খবর, বিয়ের কথাও নাকি পাকা হয়েছে তাঁদের। কিন্তু এর মাঝেই এই বিপত্তি!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া