রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৬ মে ২০২৫ ১৭ : ৫০Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
মেট গালায় স্পষ্ট কিয়ারার বেবি বাম্প
'মেট গালা'য় অভিষেক হল অন্তঃসত্ত্বা অভিনেত্রী কিয়ারা আদবানির। সোমবার নিউ ইয়র্ক শহরের দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে নজরকাড়া লুকে ধরা দিলেন অভিনেত্রী। ফ্যাশন ডিজাইনার গৌরব গুপ্তার পোশাকে নিজেকে সাজিয়েছিলেন তিনি। কালো সোনালি পোশাকের সঙ্গে কিয়ারার রূপে ছিল সন্তান আসার এক উজ্জ্বল দীপ্তি। কিয়ারার মেট গালার এই পোশাকেও ছিল আসন্ন সন্তানের আগমন বার্তার ছোঁয়া।
কন্নড় ফিল্ম ইন্ড্রাস্টিতে নিষিদ্ধ সোনু?
বেঙ্গালুরুর অনুষ্ঠানে গিয়ে বিতর্কে জড়িয়েছেন সোনু নিগম। কন্নড় গান গাইতে বলার পরেই মেজাজ হারিয়েছিলেন গায়ক। উল্টে তিনি পহেলগাঁওয়ের প্রসঙ্গ টেনে এনেছিলেন। ঘটনার জেরে সোনুর বিরুদ্ধে এফআইআর দায়ের করে কন্নড় সংস্থা কর্নাটক রক্ষণা বৈদিকে। অভিযোগ ছিল, ভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে তিনি শত্রুতা তৈরি করার চেষ্টা করেছেন। অন্যদিকে কর্নাটক ফিল্ম চেম্বার অফ কমার্সের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, তারা সোনু নিগমের সঙ্গে আর কোনও কাজ করবে না।
কেমন আছেন পবনদীপ?
সোমবার সাতসকালে গুরুতর আহত হন 'ইন্ডিয়ান আইডল' খ্যাত পবনদীপ রাজন। ভোর ৩.৪০ মিনিট নাগাদ পবনদীপের গাড়ির সঙ্গে একটি মালবাহী ট্রাকের ধাক্কা লাগে হাইওয়েতে। তার জেরেই এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। পবনদীপ উত্তরাখণ্ডের চম্পাওয়াটের বাসিন্দা। নিজের বাড়ি থেকে আহমেদাবাদের এক অনুষ্ঠানের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পবনদীপের সঙ্গে ছিলেন তাঁর বন্ধু অজয় মেহরা ও চালক রাহুল সিংহ। হাত-পায়ের হাড় ভেঙেছে পবনদীপের। মাথাতেও চোট লেগেছে গায়ক। অবস্থা স্থিতিশীল হলেও বেশ কয়েকটি অস্ত্রোপচার হবে তাঁর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি