রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | গোহারা হারল 'গীতা', মুখ রক্ষা হল না 'পরিণীতা'র'! টিআরপি-র লড়াইয়ে 'সেরার সেরা' শিরোপা পেল কোন মেগা? 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০২ মে ২০২৫ ১৮ : ৫৫Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: গত সপ্তাহ থেকে আবারও নিজের জায়গা ফিরে পেয়েছে জি বাংলার ধারাবাহিক 'জগদ্ধাত্রী'। চলতি সপ্তাহেও 'সেরার সেরা' শিরোপা পেল এই মেগা। ৭.১ নম্বরে প্রথম স্থানে জায়গা করে নিল 'জগদ্ধাত্রী'। কয়েক সপ্তাহ ধরেই জায়গা হারিয়েছে 'পরিণীতা'। এবার দ্বিতীয় স্থানে রয়েছে পারুল-রায়ানের গল্প। তাদের ঝুলিতে ৬.৬। তৃতীয় স্থানে রয়েছে 'ফুলকি'। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৫। 

 


চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার 'পরশুরাম'। গল্পের নিত্যনতুন মোড়ে দর্শকের মনোযোগ আকর্ষণ করছে তটিনী-পরশুরাম। চলতি সপ্তাহে এই মেগা পেয়েছে ৬.২ নম্বর। পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার ধারাবাহিক 'রাঙামতি তীরন্দাজ'‌‌। প্রাপ্ত নম্বর ৬.০। ষষ্ঠতে রয়েছে 'গৃহপ্রবেশ'। এবার এই মেগার ঝুলিতে ৫.৬। 

 


নম্বর কমে এই সপ্তাহে সপ্তম স্থানে রয়েছে 'কথা'। গল্পের নতুন মোড়েও নিজেদের হারানো জায়গা ফিরে পাচ্ছে না 'কথা-এভি'। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৫। অষ্টমে রয়েছে জোড়া ধারাবাহিক। ৫.৪ নম্বর পেয়ে যৌথভাবে এই জায়গায় আছে 'চিরদিনই তুমি যে আমার' ও 'চিরসখা'। নবমে ৫.০ পেয়ে রয়েছে 'গীতা এলএলবি'। হঠাৎই বেশ কিছুটা নম্বর কমেছে এই ধারাবাহিকের। চলতি সপ্তাহে দশমে ৪.৯ নম্বরে রয়েছে 'কোন গোপনে মন ভেসেছে'। 

 


প্রসঙ্গত, এই সপ্তাহে তুলনামূলকভাবে স্টার জলসার ধারাবাহিক সংখ্যায় এগিয়ে রয়েছে টিআরপি তালিকায়। যদিও প্রথম তিনে জি বাংলার মেগাই। আসছে আরও নতুন ধারাবাহিক। এদিকে, শেষ হচ্ছে পুরনো গল্প। নতুন-পুরনোর হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোন মেগা টিকে থাকে, এখন সেটাই দেখার।‌


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া