রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'ফুলকি'র আসল মা কে? 'আদৃত-শুভ'র সংসারে এবার আগুন লাগাবে 'মোহনা'! আর কোন চমক থাকছে সপ্তাহভর?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৭ এপ্রিল ২০২৫ ১৬ : ২৮Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: ধারাবাহিকের নিত্যনতুন মোড়, দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। তার প্রভাবই পড়ে টিআরপি তালিকায়। এক নজরে দেখে নিন সপ্তাহভর কোন চমক অপেক্ষা করছে আপনার পছন্দের ধারাবাহিকে?

জি বাংলা 

ফুলকি: পরিবারের সকলের সঙ্গে নৃসিংহ দেবের মন্দিরে পুজো দিতে যায় ফুলকি। সেখানে ভগবানের কাছে প্রার্থনা জানায়, সবকিছু পাওয়ার পরেও মনের একদিকটা ফাঁকা তার। যদি একবার তার আসল মায়ের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে এই জীবন সার্থক হবে তার। এর মধ্যেই মন্দিরে আসেন এক মধ্যবয়সী মহিলা। ফুলকির দিকে তাকিয়ে ছুটে আসেন। কিন্তু আচমকাই তাঁকে সরিয়ে নিয়ে যায় তাঁর বাড়ির লোকেরা। জানায়, তাঁর মেয়ে মারা গিয়েছে। কিন্তু ওই মহিলাকে দেখে মন কাঁদে ফুলকির। তবে এবার কি নিজের মায়ের সঙ্গে দেখা হবে তার? জানতে হলে দেখুন প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায়, ধারাবাহিকের আগামী পর্ব। 

 

চিরদিনই তুমি যে আমার: অপর্ণা ও তার বাবা-মার সঙ্গে দেখা করবে বলে জানায় আর্য। কথা মতো একটি নামী রেস্তোরাঁয় বাবা-মাকে নিয়ে এসে অপেক্ষা করতে থাকে অপর্ণা। কিন্তু জরুরি মিটিংয়ে আটকে পড়ে আর্য। অপর্ণা বারবার ফোন করলেও তোলে না সে। তারপর এক সময় অপর্ণার ফোন দেখে তড়িঘড়ি মিটিং ছেড়ে বেরোয় সে‌। কিন্তু তার গাড়ির সামনে এসে দাঁড়ায় বন্ধু কিঙ্কর। জানায়, আজ সে অপর্ণার সঙ্গে দেখা করতে গেলে তাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে। এদিকে, অভিমানে, অপমানে আর্যকে ভুল বোঝে অপর্ণা‌‌। কী হবে এবার? উত্তর মিলবে প্রতিদিন সন্ধে সাড়ে ছটায় ধারাবাহিকের আগামী পর্বে। 

 

স্টার জলসা

তেঁতুল পাতা: বড়জাকে শায়েস্তা করতে ভোটে দাঁড়িয়েছে ঝিল্লি। ঋষির অমতেই এই কাজ করে সে। এগিয়ে আসছে ভোটের দিন। তাই জোরকদমে চলছে প্রচারের কাজ। ঝিল্লিকে রাস্তা থেকে সরাতে ছক কষে বড়জা। কিন্তু সেই পরিকল্পনা ধরে ফেলে ঝিল্লি। জানায়, শিমুলপুরায় তার ভোটের প্রচারই হবে ব্লকবাস্টার। এবার বড়জার নতুন চালে ঝিল্লি কি হেরে যাবে? জানতে হলে চোখ রাখুন প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায়।

 

গৃহপ্রবেশ: একটু একটু করে স্মৃতি ফিরে আসছে আদৃতের। যদিও পুরনো কথা ভাবতে গেলে মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ছে সে। তবে এবার শুভলক্ষ্মীকে দেখে সে জানায়, তাকে চিনতে পেরেছে। এতদিন পরে আদৃতের মুখে তাকে চেনার কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়ে শুভ। জড়িয়ে ধরে তাকে। এদিকে, আদি-শুভকে একসঙ্গে দেখে অবাক হয়ে যায় মোহনা। এবার কোন খাতে বইবে তাদের জীবন? জানতে হলে দেখুন প্রতিদিন রাত সাড়ে আটটায়, ধারাবাহিকের আগামী পর্ব।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া