রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | নতুনদের টেক্কা দিল পুরনো মেগা! কার দখলে প্রথম স্থান? বড় চমক টিআরপি-তে

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৪ এপ্রিল ২০২৫ ১৮ : ২৫Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: চলতি সপ্তাহে প্রথম স্থান দখল করল 'জগদ্ধাত্রী'। গল্পের নতুন মোড়ে, নয়া চমকেই বাজিমাত এই মেগার। টিআরপি-তে ৭.৫ নম্বরে এবার 'ফার্স্ট গার্ল' 'জগদ্ধাত্রী'। দ্বিতীয় স্থানে জি বাংলার জোড়া ধারাবাহিক। 'পরিণীতা' ও 'ফুলকি'র যৌথভাবে প্রাপ্ত নম্বর ৬.৯। বেশ কয়েক সপ্তাহ ধরে প্রথম স্থানে 'পারুল-রায়ান' থাকলেও গত সপ্তাহ থেকে নম্বর কমেছে তাদের জুটির। একই দশা 'ফুলকি'রও।

 


তৃতীয় স্থানে স্টার জলসার 'পরশুরাম'। শুরু থেকেই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই মেগা। এই সপ্তাহে এই ধারাবাহিকের ঝুলিতে রয়েছে ৫.৯। চতুর্থ স্থানে নিজের জায়গা এবারেও ধরে রাখল 'রাঙামতি তীরন্দাজ'‌‌। টিআরপি-তে পেল ৫.৮ নম্বর। পঞ্চমে ৫.৪ পেয়ে রয়েছে 'গীতা এলএলবি'। 

 


ষষ্ঠতে স্টার জলসা ও জি বাংলার দুই মেগা। ৫.৪ নম্বরে এই স্থানে রয়েছে 'গৃহপ্রবেশ' ও 'চিরদিনই তুমি যে আমার'। বড় চমক দিয়েও হাল ফিরল না 'কথা'র। চলতি সপ্তাহে ৫.২ নম্বর পেয়ে সপ্তমে রয়েছে এই ধারাবাহিক। অষ্টমে ৫.০ নম্বরে 'চিরসখা'। নবমে রয়েছে 'শ্যামলী-অনিকেত'-এর গল্প 'কোন গোপনে মন ভেসেছে'। এই মেগার প্রাপ্ত নম্বর ৪.৯। দশমে ৪.৫ পেয়ে যৌথভাবে রয়েছে 'অনুরাগের ছোঁয়া' ও 'রোশনাই'। 

 


চলতি সপ্তাহে নম্বরের তেমন ফারাক না হলেও বদলেছে ধারাবাহিকের প্রাপ্ত স্থান। নিত্যনতুন মোড়ে দর্শকের মন কাড়তে পারছে না এক সময়ের জনপ্রিয় মেগা। যদিও নতুনদের টেক্কা দিয়ে উঠে আসছে পুরনো ধারাবাহিকও। এদিকে, আসছে আরও নতুন গল্প। আগামীতে টিআরপি-র হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাজিমাত করবে কে? এখন সেটাই দেখার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া