রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | TET: সম্পন্ন হল প্রাথমিকের টেট পরীক্ষা

Riya Patra | ২৪ ডিসেম্বর ২০২৩ ১৭ : ৩১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: রবিবার প্রাথমিকের টেট পরীক্ষা সম্পন্ন হল। ৭৭৩ সেন্টারে পরীক্ষার্থীরা পরীক্ষা দেন। মোট ৩লক্ষ ৯ হাজার ৫৪ জন পরীক্ষা দিয়েছেন। পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার পরীক্ষা শুরুর আগেই জানিয়েছিলেন প্রতিটি সেন্টারেই সিসি ক্যামেরা লাগানো রয়েছে। পর্ষদের অফিসেই খোলা হয়েছিল কন্ট্রোল রুম। শহর কলকাতায় টেট পরীক্ষার জন্য অতিরিক্ত যানবাহনের চালানো হয়েছিল। রাজ্য জুড়ে বিপুল সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষায় বসলেও কোনও অশান্তির ছবি ফুটে ওঠেনি। পরীক্ষার্থীরা অনেকেই জানিয়েছেন, পরীক্ষা দিয়ে আশাবাদী তাঁরা। তবে পরীক্ষার মাঝেই প্রশ্ন পত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠে আসে। অভিযোগ, পরীক্ষা চলার মাঝেই মোবাইল এবং সামাজিক মাধ্যমে টেটের প্রশ্নের একাংশের প্রতিলিপি ঘুরতে থাকে। দুপুর দেড়টা নাগাদ এই প্রশ্ন নিয়ে চর্চা শুরু হয়। পরীক্ষা শেষ হওয়ার পর জানা যায়, একটি সেটের প্রশ্নের সঙ্গে মিল রয়েছে পরীক্ষা শেষের আগে প্রকাশ্যে আসা ওই প্রশ্ন পত্রের। কড়া নিরাপত্তার ঘেরাটোপের মাঝে কীভাবে প্রশ্ন ফাঁস, তা নিয়ে ওঠে প্রশ্ন। তবে, পর্ষদের দাবি, প্রশ্ন ফাঁস হয়নি। বোর্ডকে কালিমালিপ্ত করতে কোনও অসাধু ব্যক্তি এই কাজ করেছেন। এর পিছনে কী উদ্দেশ্য, তার তদন্ত হবে বলেও জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে। অপেক্ষা, নিয়োগ সহ একাধিক দোলাচালের মধ্যেই শেষ হয়েছে ২০২৩ সালের প্রাথমিকের টেট পরীক্ষা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া