সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২১ এপ্রিল ২০২৫ ০০ : ৩৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ২০২৩-এ ওয়েব সিরিজের জগতে পা রেখেই বাজিমাৎ করেছিলেন শাহিদ কাপুর। রাজ ও ডিকে পরিচালিত ‘ফর্জি’-তে তাঁর দুর্ধর্ষ পারফরম্যান্স আর গল্পে একের পর এক মোচড়ে মুগ্ধ হয়েছিল দর্শক। কাহিনির শেষে যেভাবে এক দমবন্ধ ক্লিফহ্যাংগারে থেমে গিয়েছিল সিরিজ, তাতে ভক্তদের একটাই প্রশ্ন ছিল—‘ফর্জি ২ কবে আসবে?’
এবার সেই প্রশ্নের উত্তর মিলল এক্সক্লুসিভলি পিংকভিলা-র সূত্রে। জানা যাচ্ছে, বহু প্রতীক্ষিত ‘ফর্জি ২’ শুটিং ফ্লোরে যাচ্ছে ২০২৫-র ডিসেম্বরে!
ঘনিষ্ঠ সূত্রের খবর, বর্তমানে রাজ ও ডিকে ব্যস্ত আছেন তাঁদের আরেক প্রজেক্ট ‘রক্ত ব্রহ্মাণ্ড’-এর কাজে। সেই কাজ মিটলেই তাঁরা পুরোপুরি মন দেবেন ‘ফর্জি ২’-এর প্রি-প্রোডাকশনে।
শাহিদের সঙ্গে সিক্যুয়েলের কাহিনি ও চরিত্রের গতিপথ নিয়ে একাধিক মিটিং করেছেন রাজ-ডিকে। এই দ্বিতীয় সিজনে শাহিদের মুখোমুখি হবেন বিজয় সেতুপতি আর কেকে মেনন—যা নিঃসন্দেহে আরও টানটান উত্তেজনা তৈরি করবে, জানিয়েছে সূত্র।
এদিকে ‘ফর্জি ২’-এর আগে শাহিদ কাপুর শেষ করবেন দীনেশ ভিজান প্রযোজিত ‘ককটেল ২’-এর শুটিং। পাশাপাশি বেশ কিছু চিত্রনাট্য পড়ছেন তিনি, যেগুলির মধ্যে একটি রোম্যান্টিক কমেডির পরবর্তী ছবি হিসেবে বেছে নিতে পারেন।
যা শোনা যাচ্ছে, ‘ফর্জি ২’ মুক্তি পাবে ২০২৬-এর দ্বিতীয়ার্ধে। অর্থাৎ অপেক্ষা কিছুটা লম্বা হলেও, যেটা আসছে, সেটা চূড়ান্ত বিস্ফোরক হবে, এইটুকু নিশ্চিত!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি