সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Exclusive: টলিপাড়া থেকে বিদায় নিচ্ছেন সুব্রত সেন? আর বানাবেন না সিনেমা! কেন এমন সিদ্ধান্ত? আজকাল ডট ইন-কে কী জানালেন পরিচালক? 

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২০ এপ্রিল ২০২৫ ১৬ : ০৫Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: টলিউড থেকে মুখ ফেরাচ্ছেন পরিচালক সুব্রত সেন! শনিবার রাতে সমাজমাধ্যমে তাঁর পোস্ট দেখে কৌতূহলের ছাপ পড়েছে সিনেপাড়ায়। তবে নিজের বক্তব্য পোস্টেই খোলসা করেছেন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত সেন। 

 

 

তিনি লিখেছেন, 'অনেকে জানেন না। 'ফিল্মওয়ালা' আমার কোম্পানি নয়। ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়াকার্স অব ইস্টার্ন ইন্ডিয়া এ নিয়ে আমাকে অনেক কিছু বলেছে। ডিরেক্টর কী করে মালিক হয়?
সঙ্গত প্রশ্ন। ব‍্যাপারটা হচ্ছে, 'ফিল্মওয়ালা'র মালিক আমি নই। এটা একটি পার্টনারশিপ। সেটি আমাদের স্টুডিওতে যাঁরা কাজ করেন তাঁদের সকলের। অনেকটা সমবায়ের মতো। আমাদের এখানে যাঁরা কাজ করেন তাঁরা প্রত‍্যেকে মালিক, প্রত‍্যেকে মেম্বার। আট জন।'


তিনি আরও লেখেন, 'কিন্তু প্রশ্ন আমাকে নিয়ে। আমি নাকি ডিরেক্টর এবং মালিক। যা নাকি পরস্পরবিরোধী। ডিরেক্টর যদি মালিক হয় তা হলে কী হবে? এই প্রশ্ন যশ চোপড়া, রাজ কাপুর, দেব আনন্দ, স্পিলবার্গ, নোলান, সৃজিত মুখার্জি, অরিন্দম শীল, এদের বিরুদ্ধে না করে কেন আমারই বিরুদ্ধে করা হচ্ছে তা তাঁরাই বলবেন। 
যাই হোক, আগামী ৩০ এপ্রিল, শুভ অক্ষয় তৃতীয়া থেকে আমি 'ফিল্মওয়ালা'তে আর থাকছি না। অন্তত 'মালিক' আর থাকছি না। সই-সাবুদের কাগজ রেডি হয়ে যাবে কাল পরশুর মধ‍্যে। 
এর পর থেকে আমি মালিক নই, 'খোকা' হয়েই থাকব। এবার রিটায়ার করার সময় এসেছে। 'ফিল্মওয়ালা' থেকে শুধু নয়, ইন্ডাস্ট্রি থেকেই। অন‍্য কিছু করে নেব, এইটুকু বিদ‍্যেবুদ্ধি আছে। না খেতে পেয়ে মরব না, কারও কাছে হাতও পাততে হবে না।'

 

 

অভিমান থেকেই কি তবে টলিপাড়া ছাড়ার সিদ্ধান্ত? আজকাল ডট ইন-কে সুব্রত সেন বলেন, "নাহ্, অভিমান নয়। সবকিছুর একটা বয়স আছে। আমার এখন ৬১। তাই এবার মনে হয় অবসর নেওয়ার পালা। তা ছাড়া সিদ্ধান্তটা অনেকদিন আগেই নিয়েছিলাম, এবার বাস্তবায়নের সময় এসেছে।" ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের পদও ছাড়ছেন? "অবশ্যই! আর কিছুদিনের মধ্যেই সভাপতির মেয়াদ ফুরবে‌। তখন আর নির্বাচনে দাঁড়াব না‌। এখন আমার বিনোদন জগৎ থেকে দূরে গিয়ে অবসরের সময়। হয়তো অনেক পরিচালকরা আজীবন কাজ করেছেন, কিন্তু আমার মনে হয়, এটাই নিজের জন্য সঠিক সময় সবকিছু থেকে সরে আসার।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া