সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৯ এপ্রিল ২০২৫ ২৩ : ২৪Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: এক নারী হাতে তরোবারি। ঘোষণা হওয়ার পর থেকেই জোর চর্চা চলছে শুভ্রজিৎ মিত্রের 'দেবী চৌধুরানী'র। ছবিতে নামভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবং 'ভবানী পাঠক'-এর চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

 


শ্রাবন্তী-প্রসেনজিৎ ছাড়াও এই সিনেমার রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অ্যালেক্স ও’নিল। উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র। চলতি ১মে বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। তবে পিছিয়েছে ছবি মুক্তির সময়। 

 

২০২৩-এ শুটিং শুরু হয় 'দেবী চৌধুরানী'র। অবশেষে দু'বছর পর শেষ হল ছবির কাজ।‌ পোস্ট প্রোডাকশনের কাজ মিটিয়ে পরিচালক শুভ্রজিৎ মিত্র সমাজমাধ্যমে ছবি সংক্রান্ত বেশকিছু ঘোষণা করেন। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, "প্রায় দু'বছর পর শেষ হল 'দেবী চৌধুরানী'র কাজ। পুরো ছবিটা ক্যামেরার পিছনের সকল সদস্যদের নিয়ে দেখলাম। বাংলা সাহিত্যের উপর তৈরি এই ছবি দর্শকের মনে ছাপ ফেলবে বলে আশা করছি। খুব তাড়াতাড়ি ছবি মুক্তির দিন ঘোষণা করব।" 

 


শুভ্রজিৎ-এর সঙ্গে এদিন ভিডিওতে ছিলেন ছবির সহ-প্রযোজক সৌম্যজিৎ মজুমদার। তাঁর কথায়, "এখনকার বাংলা ছবির ধাঁচ বদলে দেবে এই ছবি। অসাধারণ ভিএফএক্স, আবহসঙ্গীত আর দমদার অ্যাকশনে জমে যাবে। আশা করি, বড়পর্দায় এই ছবি দেখার মজা হাতছাড়া করবেন না দর্শক।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া