সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'বুলেট সরোজিনী'র জন্য শেষ হচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিক! পথ চলা ফুরোচ্ছে কোন জুটির?

নিজস্ব সংবাদদাতা | ১৯ এপ্রিল ২০২৫ ১৮ : ০৯Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: টিআরপিতে বরাবরই ভাল ফল করে স্টার জলসার 'শুভ বিবাহ'। শুরু থেকেই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। জীবনে ভালবাসাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার গল্প বলছে এই মেগা। সুধা ও তেজের সম্পর্কের রসায়ন যেন রোজ আরও মধুর হয়ে উঠছে। 

 


একে অন্যের পাশে থাকার কথাই কেবল দেয়নি তারা, সেই কথা অক্ষরে অক্ষরে পালনও করছে। একের পর এক বাধা এলেও হাতে হাত ধরে সমস্ত বিপদ মোকাবিলা করছে তেজ-সুধা। বসু মল্লিক পরিবারে যতই বিপদের ঝড় আসুক, তারা জোট বেঁধে পরিবারকে রক্ষা করে। 

 


সুধা-তেজের ভালবাসার গল্প দর্শকের পছন্দ হলেও বেশিদিন আর টিকবে না জুটির প্রেম! এমনটাই গুঞ্জন টলিপাড়ায়। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি ইতি টানতে চলেছে এই ধারাবাহিক। আর কিছুদিনের মধ্যেই নাকি হয়ে যাবে শেষ দিনের শুটিংও। 

 


জানা যাচ্ছে, স্টার জলসার নতুন ধারাবাহিক 'বুলেট সরোজিনী'র জন্যই নাকি শেষ হবে 'শুভ বিবাহ'। প্রসঙ্গত, 'বুলেট সরোজিনী'র গল্পে ত্রিকোণ প্রেমের সমীকরণ ফুটে উঠবে। থাকবে প্রতিহিংসার গল্পও। এই মেগায় তিন মুখ্য চরিত্রে দেখা যাবে অর্ণব বন্দ্যোপাধ্যায়, দিয়া বসু ও অভিষেক বীর শর্মাকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া