শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
শ্যামশ্রী সাহা | ১৭ এপ্রিল ২০২৫ ০৩ : ৩৫Snigdha Dey
ঠিক যেন রূপকথার গল্প। সত্যিই কি তাই! মায়ানগরীর রাজকন্যা হতে কতটা ঘাম, রক্ত ঝরাতে হল, বঙ্গ-কন্যা মানসী ঘোষকে? কেমন ছিল তাঁর ‘ইন্ডিয়ান আইডল’ সফর, শুনলেন শ্যামশ্রী সাহা
কেমন আছেন?
খুব ভাল আছি।
আপনার জার্নিটা তো পুরো এলাম, দেখলাম, জয় করলাম!
(হাসতে হাসতে) কী উত্তর দেব বলুন তো! ঠিক বুঝতে পারছি না।
‘ইন্ডিয়ান আইডল’-এ অংশ নেওয়ার আগে নিজেকে কীভাবে প্রস্তুত করেছিলেন?
‘সুপার সিঙ্গার’-এ ফার্স্ট রানার আপ হওয়ার পর ঠিক করেছিলাম এবার ন্যাশানাল প্ল্যাটফর্মে যাব। লক্ষ্য ছিল ‘ইন্ডিয়ান আইডল’।
‘সুপার সিঙ্গার’-এ উইনার না হতে পারায় খারাপ লেগেছিল?
একটা রিয়্যালিটি শো তে সবাই তো উইনার হতে পারে না। একজনই হবে। তার মানে বাকিরা অসফল, এটা আমি বিশ্বাস করি না।
অডিশনের দিনটা কেমন ছিল?
প্রথম দিনটা তো দারুণ ছিল। একটুও নার্ভাস ছিলাম না। গান গাওয়ার আগে জাজেদের সঙ্গে অনেক কথা বলেছিলাম। বোধহয় সেই কারণেই ভয়টা কেটে গিয়েছিল।কিন্তু থিয়েটার রাউন্ডে বেশ নার্ভাস ছিলাম, সেটা যে কেন হয়েছিল এখনও বুঝতে পারি না।
আর ফিনালের দিন?
ফিনালে খুব হেকটিক ছিল।নার্ভাস তো ছিলামই। এনজয়ও করছিলাম।
ছোটবেলা থেকেই গান শেখার শুরু নিশ্চয়ই?
মায়ের উৎসাহেই চারবছর বয়সে গান শেখা শুরু করি। ছোটবেলায় পাপিয়া সমাদ্দারের কাছে শিখেছি। তারপর শিবানী ম্যাম। সৌরভ ঘোষাল, আচার্য জয়ন্ত বোস-এর কাছেও তালিম নিয়েছি। এখন ললিত কলায় সীমন্ত সরকারের কাছে শিখছি।
‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চ থেকে কী শিখলেন?
প্রথমেই শিখেছি, কীভাবে প্রফেশনাল হতে হয়। ওখানে থাকতে থাকতে পুরো গ্রুমিং হয়েছে আমার। কথাবলা, বডি ল্যঙ্গোয়েজ সবকিছুই বদলে গিয়েছে। প্রত্যেকদিন মেন্টরদের থেকে গান শিখেছি। কীভাবে পারফরম্যন্স আরও ভাল করা যায়, তার টিপস পেয়েছি।
উইনার হওয়ার পর জীবন কতটা বদলাল?
মাত্র কয়েকদিন তো হল, তবে ব্যস্ততা অনেক বেড়ে গিয়েছে। ‘সুপার সিঙ্গার’ করার পর বাংলার মানুষের কাছে পরিচিতি পেয়েছি। এখন তো সেই পরিচিতি ন্যাশানাল লেভেলে। সোশ্যাল মিডিয়ায় কানেকশান স্ট্রং হয়েছে। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে।
সকাল থেকে রাত পর্যন্ত রুটিন কী ছিল?
১১ টা থেকে রিহার্সাল শুরু হয়ে যেত বিকেল অবধি চলত। মাঝে একটা লা্ঞ্চ ব্রেক। আবার রিহার্সাল। তারপর আড্ডা। যেদিন টেক থাকতো অনেক সকালে উঠতে হত। এই সময়টা বাবা-মা আমার সঙ্গে মুম্বইতেই ছিলেন। ওঁদের সঙ্গেও সময় কাটাতাম।
আপনি এখন সেলিব্রটি, কিন্তু উইনার হওয়ার আগে তো এই মঞ্চে অনেক অভিনেতা-গায়ক এসেছেন, কতটা এক্সসাইটেড ছিলেন?
যখন শুনেছিলাম সুখবিন্দরজি আসবেন খুব এক্সাইটেড ছিলাম। কঙ্গনা রানাওয়াত, অক্ষয় কুমারকে দেখে, ওঁদের সঙ্গে কথা বলে খুব ভাল লেগেছে।
আপনি কাউকে এক্সপেক্ট করেছিলেন?
না। আমরা তো জানতে পারতাম না কে কবে আসছেন।
কিন্তু সেলিব্রিটিদের ছবির গান তো প্রিপেয়ার করতে হত?
শুটের আগের দিন জানতে পারতাম। আর স্পেশাল এপিসোডের আগে যিনি আসছেন তাঁর ছবির গান প্র্যাকটিস করতে হত। তখন বুঝতে পারতাম।
প্লে-ব্যাক তো করলেন, আর কী প্ল্যান আছে?
বিশালজির সঙ্গে কাজ করব। বাদশা স্যরের সঙ্গেও কথা হয়েছে।
এখন তো মঞ্চ অনুষ্ঠানের প্রস্তাবও অনেক?
হ্যাঁ। এটা তো করতেই হবে। আফটার অল এটাই ব্রেড অ্যান্ড বাটার। মে মাসে ইউ কে, জুনে নেদারল্যান্ডস তারপর ইউএসএ।
এই মঞ্চ আপনার আর একটা নাম দিয়েছে ‘ড্রামা-কুইন’, অভিনয়ের প্রস্তাব পেয়েছেন?
শ্রেয়া ম্যাম নামটা দিয়েছিলেন। আমারও শুনতে ভাল লাগত। উনি ঠিকই বলতেন। ‘সুপার সিঙ্গার’-এর পর একটা ধারাবাহিকে কাজ করার অফার পেয়েছিলাম আমার অভিনয়টা ঠিক আসে না।
বাংলা ছবিতে প্লে-ব্যাকের অফার পেলেন?
এখনও পাইনি, তবে পাব। ইন্দ্রদীপ দাশগুপ্ত, অনুপম রায়-এর কম্পোজিশন ভাল লাগে। আর শিলাজিৎদা (মজুমদার) যদি আমার জন্য কোনও গান কম্পোজ করেন, দারুণ হবে।
পাকাপাকিভাবে মুম্বই কবে যাচ্ছেন?
এখনও প্ল্যান করিনি। আগামী দু’মাস কলকাতা-মুম্বই করতে হবে। যেদিন মনে হবে এবার ফাইনালি মুম্বই যাওয়ার জন্য রেডি, সেদিন যাব। তবে কলকাতাকে একেবারে ছেড়ে যাব না। আমি চাই দুটো শহরেই আমার বাড়ি থাকুক।
মুম্বই মিউজিক ইন্ডাস্ট্রিটা কেমন, কী বুঝলেন?
জগতটা অনেক বড়। প্রতিযোগিতাও অনেক বেশি। তাই প্রচুর স্ট্রাগল করতে হবে। মুম্বই টাফ, বাট আই অ্যাম রেডি ফর ইট।
রিয়্যালিটি শো নিয়ে অনেক বিতর্ক আছে, অটোটিউন, স্ক্রিপ্টেড এইসব অভিযোগও আছে, আপনি কী বলবেন?
এত সহজ হলে তো হয়েই যেত। তাহলে এত চেষ্টা, অডিশন এসব কিছুই হত না। যে পারফরম্যান্সটা দর্শক দেখেন,সেটা ওয়ান টেক। কিছুই এডিট হয় না। লাইভ পারফরম্যান্সের উপরই জাজমেন্ট হয়।কিছুই স্ক্রিপ্টেড নয়।
মানসীর আর কী স্বপ্ন আছে?
দীপিকা পাড়ুকোনের জন্য গাইতে চাই। উনি এই শো তে এলে প্রশ্ন করতাম, ম্যাম, আপনার জন্য গাইবার সুযোগ কবে পাব?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি