মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'ইন্ডিয়াজ ডট ল্যাটেন্ট'-এর বিতর্কের পর বাড়ি ছাড়া হলেন অপূর্বা! অস্কার দৌড়ে বাবিল খান?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৭ এপ্রিল ২০২৫ ১৭ : ৪৬Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


মুম্বই ছাড়লেন অপূর্বা! 

সময় রায়নার শো 'ইন্ডিয়াজ ডট ল্যাটেন্ট'-এ বিতর্কিত মন্তব্যে জরান অপূর্বা মুখিজা। নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়েন তিনি। লাগাতার ধর্ষণ ও খুনের হুমকিও পাচ্ছেন বলে অভিযোগ করেছিলেন অপূর্বা। এবার মুম্বইয়ের আস্তানা ছাড়ছেন তিনি। সম্প্রতি, বাড়ি ছাড়ার ঝলক নিজেই সমাজমাধ্যমে ভাগ করে অপূর্বা লেখেন, 'একটি যুগের সমাপ্তি'। কিন্তু মুম্বই ছেড়ে কোথায় পাড়ি দিচ্ছেন তিনি? তা যদিও এখনও খোলসা করেননি‌। 

 

অস্কার দৌড়ে বাবিল?


বাবা যদি সফল হন, তা হলে পুত্রের সঙ্গে তাঁর তুলনা টানা স্বাভাবিক। একই ঘটনা ঘটেছে ইরফান খানের পুত্র বাবিল খানের সঙ্গে। যদিও এক সাক্ষাৎকারে বাবিল জানিয়েছেন, সারাজীবন বাবার সঙ্গে তুলনা টেনে এগিয়ে গেলে তাঁর ভবিষ্যতে ক্ষতি হবে। তাই তিনি কোনও উপরি চাপ জীবনে আনতে নারাজ। তবে বাবিল জানান, সেরা ভারতীয় অভিনেতা হিসাবে অস্কার জিততে চান তিনি। তাই সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন। 


দীপিকার চোখে সেরা অভিনেতা কে?


রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন অভিনীত 'তামাশা' ছবির প্রচারের এক সাক্ষাৎকারে দীপিকাকে তাঁর প্রাক্তন-বর্তমানের মধ্যে তুলনা করতে বলা হয়। তাঁকে প্রশ্ন করা হয়, দুই রণবীরের মধ্যে তাঁর চোখে সেরা অভিনেতা কে? জবাবে দীপিকা বলেন, "দু'জন দু'জনের মতো। তাঁদের স্বভাব থেকে শুরু করে অভিনয়ের কায়দা সবটাই আলাদা। ওঁরা দু'জনেই নিজেদের মতো করে সেরা।"


জুটিতে অনুরাগ-কপিল


একটি নরম পানীয়র বিজ্ঞাপনে জুটি বেঁধেছেন অনুরাগ কাশ্যপ ও কপিল শর্মা। সম্প্রতি, নেটপাড়ায় ছড়িয়েছে এই বিজ্ঞাপনের শুটিংয়ের মজার মুহূর্ত। এই প্রথমবার একসঙ্গে কাজ করলেও একে অপরের সঙ্গে রসিকতায় মাতলেন অনুরাগ-কপিল। এই মজার ভিডিও ভাগ করে কপিল শর্মা সমাজমাধ্যমে লেখেন, 'এটাই অনুরাগ কাশ্যপের সঙ্গে আমার প্রথম এবং শেষ কাজ।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া