মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | সময় এগোলেও মরচে পড়বে না শর্মিলা-ঋতুপর্ণার 'পুরাতন'-এ, কেমন হল ছবির তারকা খচিত প্রিমিয়ার?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১২ এপ্রিল ২০২৫ ১৮ : ১৩Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: ১১ এপ্রিল মুক্তি পেল সুমন ঘোষ পরিচালিত ছবি 'পুরাতন'। সুমন ঘোষ পরিচালিত 'পুরাতন' ছবিতে ঋতুপর্ণার সঙ্গে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় দেখা যাচ্ছে ইন্দ্রনীল সেনগুপ্ত-কে। ঋতুপর্ণার উদ্যোগেই প্রায় ১৪ বছর পরে আরও একবার বাংলা ছবিতে ফিরতে চলেছেন শর্মিলা। সময়ের সঙ্গে বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে গভীর সখ্য তৈরি হয়েছে ঋতুপর্ণার। 

 


এদিন ছবির প্রিমিয়ারে কলকাতায় এলেন সত্যজিৎ রায়ের 'অপর্ণা'। এত বছর পর বাংলা ছবিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে শর্মিলা ঠাকুর বলেন, "বাংলা ভাষায় নিজের মত করে চরিত্রকে তুলে ধরতে পারি, যা অন্য ভাষায় সেই ভাবে সম্ভব হয় না। তাই বাংলা ছবি সব সময় আমার অত্যন্ত কাছের।"

 

 

ছবিতে 'মা' হিসাবে পেয়েছেন শর্মিলা ঠাকুরকে, ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে জীবনের বড় পাওয়া এটা। তাঁর কথায়, "এমন একজন অভিনেত্রীর সঙ্গে পর্দাভাগ করাটাই বড় ব্যাপার। আমার সৌভাগ্য যে, কেরিয়ারে ওঁর মতো কারওর সান্নিধ্য পেলাম। গল্পে ফুটে উঠেছে সম্পর্কের টানাপোড়েন, পুরনো-নতুনের ভেদাভেদ। সবকিছুর মাঝেও যেন দর্শক এক টুকরো শান্তি খুঁজে পাবেন ছবির শেষে।"

 


পরিচালক সুমন ঘোষের কথায়, "পুরনোকে নতুন করে তোলার গল্প বলবে এই ছবি।শর্মিলা ঠাকুর ছাড়া এই ছবিটি সম্ভব হতো না। ওঁকে ভেবেই ছবির পরিকল্পনা। ঋতুপর্ণার সাহায্যে আমার ফ্রেমে দুই প্রজন্মের স্বনামধন্য অভিনেত্রীদের পেয়েছি। আশা করি, 'পুরাতন' কখনও পুরনো হবে না। দর্শকের মনে চিরকাল নতুন হয়েই থাকবে।"

 


এদিন ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন টলিপাড়ার একাধিক তারকা। ছবির প্রশংসায় পঞ্চমুখ হলেন সৃজিত মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ইশা সাহা, কৌশিক গাঙ্গুলি, মুনমুন সেন প্রমুখ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া