রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
UB | ১১ এপ্রিল ২০২৫ ০১ : ২৫Uddalak Bhattacharya
আজকাল ওয়েবডেস্ক: যে কথা বলেছিলেন চাকরিহারারা, সেই কথাই আলোচনা থেকে বেরিযে এসে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন তিনি যোগ্য চাকরিহারাদের পাশে আছেন, এ দিন ব্রাত্য বসুও সেই কথাই জানালেন আলোচনা সভার শেষে। তিনি বললেন, আলোচনায় যে বিষয়গুলি উঠে এসেছে, তাতে প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষা দফতর বা এসএসসির প্রতিনিধিদের মতের খুব একটা ফারাক হয়নি। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বললেন, 'ওদের দাবির সঙ্গে আমাদের কোনও মৌলিক বিরোধ নেই। কিন্তু আইনি পরামর্শ ছাড়া কিছু করা সম্ভব নয়। এ বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। আগামী দেড় সপ্তাহের মধ্যেই যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশের চেষ্টা করা হচ্ছে।'যোগ্যদের তালিকা প্রসঙ্গ ব্রাত্য জানিয়েছেন, সিবিআই যে তালিকা দিয়েছে, সেই তালিকাই এক থেকে দেড় সপ্তাহের মধ্যে প্রকাশ করবে এসএসসি।
সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, চাকরিহারাদের একাংশ চাকরি ফেরতের দাবিতে অনশন শুরু করেছেন। এই বিষয়ে শিক্ষামন্ত্রী সম্পূর্ণ ভিন্ন কথা জানিয়েছেন। তিনি বলেছেন, 'চাকরিপ্রার্থীদের যে প্রতিনিধিদল আজ আলোচনায় এসেছিল, তাঁরা স্পষ্টতই জানিয়েছেন, সাংগঠনিকভাবে কেউ অনশন করছে না। তাঁদের মধ্যে একাংশ অনশন করছে। এই অনশনের কর্মসূচি সাংগঠনিক নয়।' এর পিছনে রাজনৈতিক কোনও অভিসন্ধি থাকতে পারে বলে মনে করছেন ব্রাত্য বসু।
তিনি চাকরি হারানো যোগ্য প্রার্থীদের মমতার মতোই এদিনও স্কুলে যাওয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী। উল্লেখ্য, এদিন এসএসসি ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে ১২ জনের একটি প্রতিনিধি দল বৈঠকে বসে। সেই দলে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা ছিলেন। সেই প্রায় তিন ঘণ্টার আলোচনা শেষে বেরিয়ে আসা প্রতিনিধি দলের পক্ষ থেকে এও জানানো হয় যে সুরাহা না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। সেই প্রেক্ষিতে ব্রাত্য বলেন, আমরা তাঁদের এই কথারও পাশে আছি। আমি ব্যক্তিগত ভাবে মনে করি, তাঁদের এই পরিস্থিতি বজায় থাকলে আন্দোলন চালিয়ে যাওয়ার পূর্ণ অধিকার আছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?