মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১০ এপ্রিল ২০২৫ ১৭ : ৪৬Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: ধর্মেন্দ্রর প্রেমে হেমামালিনী! এক অন্যরকম প্রেমের গল্প বলতে আসছে পারমিতা মুন্সীর আগামী ছবি 'হেমা মালিনী'। মুখ্য চরিত্রে অর্থাৎ নাম ভূমিকায় দেখা যাবে নবাগতা পাপিয়া রাও'কে। তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেতা চিরঞ্জীত চক্রবর্তীকে। ছবিতে ডাক্তার 'ধর্মেন্দ্র'-এর চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। অন্যদিকে নিজেকে হেমা মালিনী মনে করেন নায়িকা। তাই নিজের নাম 'মালিনী' থেকে বদলে 'হেমা মালিনী' রেখেছেন তিনি। নিজেকে সুস্থ করে তুলতে ডাক্তার 'ধর্মেন্দ্র'র কাছে যান তিনি। এরপরেই এক অনন্যরকম প্রেম কাহিনী ফুটে ওঠে ছবির গল্পে। ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও রোশনি দত্ত।
প্রসঙ্গত, 'হেমামালিনী'র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ এমনকী দুটি গানও লিখেছেন পরিচালক নিজেই। অন্যতম সহ প্রযোজনায় প্রবাসী পরিচালক অভিজিৎ আঢ্য। ছবিটি প্রথমবার দেখানো হবে 'রেনবো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এ। এই ফেস্টিভ্যালের ২৬ তম বর্ষে মনোনিত হয়েছে ছবিটি। এছাড়াও মনোনয়ন তালিকায় রয়েছে প্রেমেন্দু বিকাশ চাকির 'আলাপ', অঞ্জন দত্তর 'চালচিত্র', পরমব্রত চট্টোপাধ্যায়ের 'এই রাত তোমার আমার', অমিতাভ চট্টোপাধ্যায়ের 'আদিম', অর্ণো মুখোপাধ্যায়ের 'অথৈ', সৃজিত মুখোপাধ্যায়ের 'পদাতিক' ও শর্মিষ্ঠা-রাজদীপের 'মনপতঙ্গ'।
বিদেশের মাটিতে 'হেমা মালিনী' সম্মানে পারমিতা মুন্সী আজকাল ডট ইন-কে বলেন, "খুবই আনন্দের বিষয় এটি। ছবির সম্মান মনের জোর বাড়িয়ে দেয়। দেশের মাটিতে প্রথমবার প্রদর্শিত হলে খুব খুশি হতাম। তবে বিদেশে যদি ছবিটি দর্শকের পছন্দ হয়, তাহলে খুব ভাল লাগবে। অনেক জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে ছবিটি। তাই ব্যস্ততার জন্য হয়তো ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত থাকতে পারব না। কিন্তু অভিজিৎ 'হেমা মালিনী'র হয়ে থাকবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি